শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধান দিয়ে তৈরি ২১ ফুটের সরস্বতী প্রতিমা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা ছিল সোমবার (৩রা ফেব্রুয়ারি)। জ্ঞান ও বিদ্যার দেবী হিসেবে পরিচিত সরস্বতী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এ জন্য তাকে বীণাপাণিও বলা হয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপ দেবী সরস্বতীর বন্দনায় ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে।

এদিন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় তিন শতাধিক মণ্ডপে সরস্বতীপূজার আয়োজন করা হয়। তবে ব্যতিক্রমী সরস্বতী প্রতিমা দিয়ে পূজা উদযাপিত হয় শ্রীমঙ্গলের লালবাগ গোসাইবাড়ি সড়কের লালবাগ যুব কিশোর সংঘের পূজামণ্ডপে। সেখানে ধান দিয়ে তৈরি করা হয়েছে ২১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা। 

এতে লেগেছে প্রায় ৫০ কেজি ধান। ব্যতিক্রমী এই প্রতিমা তৈরি করতে সময় লেগেছে প্রায় ৩০ দিন। ধান দিয়ে তৈরি করা এত বড় প্রতিমা দেখতে ভিড় করেন নানা বয়সের দর্শনার্থী।

প্রতিমাটি তৈরি করেন মৃৎশিল্পী উদয় পাল ও গৌর পাল।

এ প্রসঙ্গে উদয় পাল গণমাধ্যমকে বলেন, ‘শ্রীমঙ্গলে এই প্রথম আমরা ধান দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করেছি। প্রায় ৫০ কেজি ধান, খড় ও গাম ইত্যাদি দিয়ে এই প্রতিমা বানিয়েছি। টানা এক মাস আমরা কাজ করে প্রতিমাটি বানাতে পেরেছি। প্রতিমাটি পুরোপুরি তৈরি হওয়ার আগে থেকেই লোকজন দেখতে আসতেন। মানুষের প্রশংসা পেয়ে অনেক ভালো লাগছে।’

হা.শা./কেবি


সরস্বতী পূজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250