শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

আমেরিকান দূতাবাস নতুন খবর দিলো ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী বুধবার (৫ই ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) পর্যন্ত ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের ভিসা পরিষেবা সংক্রান্ত ওয়েবসাইট বন্ধ থাকবে। যা নতুনভাবে আগামী শনিবার (৮ই ফেব্রুয়ারি) থেকে চালু হবে।

ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সোমবার (৩রা ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

আমেরিকার দূতাবাস জানিয়েছে, ঢাকাস্থ আমেরিকান দূতাবাস ভিসার পরিষেবার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করছে, যেটি আগামী ৮ই ফেব্রুয়ারি চালু হবে।

যে কারণে আগামী ৫ই ফেব্রুয়ারি থেকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটে পরিষেবা বন্ধ থাকবে। নতুন পদ্ধতিতে ৮ই ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটে পুনরায় ভিসা পরিষেবা চালু করা হবে।

এছাড়া মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) থেকে নন-ইমিগ্রেন্ট ভিসা এপয়েন্টমেন্ট স্লট প্রকাশ শুরু করবে। যা প্রতি মঙ্গলবার সাড়ে ৩টায় পাওয়া যাবে।

হা.শা./কেবি


মার্কিন দূতাবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250