মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি *** গুলশান ও হাইকোর্ট এলাকার ঘটনায় জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী *** বাজেয়াপ্তের আদেশ: কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত *** মক্কায় হামলার শঙ্কায় সতর্কতা সৌদির, কিছুক্ষণ পরই প্রত্যাহার *** ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

মক্কায় হামলার শঙ্কায় সতর্কতা সৌদির, কিছুক্ষণ পরই প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

পবিত্র নগরী মক্কা, জেদ্দা ও তাইফে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারির কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করেছে সৌদি সরকার। আজ মঙ্গলবার সৌদি সিভিল ডিফেন্সের বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা বাড়ার কারণে এ সতর্কতা জারি করা হয়। তবে কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এই প্রথম মক্কায় এমন সতর্কতা জারি করা হয়। এর আগে দেশটির ছয়টি অঞ্চলেও অল্প সময়ের জন্য বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল।

রিয়াদ-নেতৃত্বাধীন জোট জানিয়েছে, গতকাল সোমবার ইয়েমেন থেকে সৌদির খামিস মুশাইত, আবহা ও তাইফে ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুতিরা। এতে ১৩ জন আহত হয়েছেন।

হুতিদের দাবি, এর জবাবে ৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এ পরিস্থিতিতে সৌদি আরব আজ হুঁশিয়ারি দিয়েছে, হামলা ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের সামরিক পদক্ষেপ নেবে তারা।

এএফপি জানায়, চলতি বছর জুলাইয়ে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে ইয়েমেনের হুতিদের আবারো লড়াই শুরু হয়। হুতিরা রিয়াদের বিরুদ্ধে সমুদ্র অবরোধ ঘোষণা করে এবং লোহিত সাগরে সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে। গত সপ্তাহে লোহিত সাগর উপকূল ও বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেয় হুতিরা।

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

গুলশান ও হাইকোর্ট এলাকার ঘটনায় জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

বাজেয়াপ্তের আদেশ: কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

মক্কায় হামলার শঙ্কায় সতর্কতা সৌদির, কিছুক্ষণ পরই প্রত্যাহার

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250