বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ

নগ্ন হয়ে অস্কারের মঞ্চে জন সিনা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

৯৬তম অস্কারে ‘সেরা কস্টিউম ডিজাইন’ পুরস্কার ঘোষণা করতে গিয়ে নগ্ন অবস্থায় মঞ্চে ওঠেন রেসলার-অভিনেতা জন সিনা। এরপর থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় তার ছবি।

বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিমি কিমেল

মূলত সেরা কস্টিউম পুরস্কার ঘোষণা করতে গিয়েই এ কাণ্ড করেছেন জন। লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে অস্কার পুরস্কার মঞ্চে জনকে ডেকে নিয়েছিলেন উপস্থাপক জিমি কিমেল। তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। লজ্জা নিবারণের জন্য হাতে ছিল এক টুকরো কাপড়!

মূলত ১৯৭৪ রবার্ট ওপেল নামে পরিচিত একজন স্ট্রিকার একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চজুড়ে শান্তির চিহ্ন ফ্ল্যাশ করার সময় এভাবেই দৌড়েছিলেন। ঠিক সেটারই পুনরাবৃত্তি ঘটল এবার।

আরো পড়ুন: স্ব-মহিমায় ফিরলেন ঐশ্বরিয়া রাই

উঠেই কিছুক্ষণ পর জন বলেন, ‘পুরুষের শরীর কোনো রসিকতা নয়!’ কিমেল বলেন, ‘আসলেই কস্টিউম খুবই গুরুত্বপূর্ণ!’

জন আরও মজা করে জানান, যে তিনি নগ্ন হয়ে কুস্তি করেন না, এখন যতটা করেছেন। এ সময় অট্টহাসিতে ফেটে পড়েন দর্শকরা। মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাণ্ডটি করেন জন সিনা। এবার সেরা কস্টিউমের পুরস্কার পেয়েছে মার্টিন স্করসেসি, ‘পুওর থিংস’।

এসি/ আই. কে. জে/ 


অস্কার জন সিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250