শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

ফোরজি নেটওয়ার্কের আওতায় দেশের ৯৯% মানুষ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৩ অপরাহ্ন, ১৭ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেশের ৯৯ শতাংশ জনগোষ্ঠী ফোরজি নেটওয়ার্কের আওতায় এসেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, বর্তমানে দেশে মোবাইল ফোন সংযোগ দাঁড়িয়েছে ১৮ দশমিক ৮৪ কোটিতে এবং ইন্টারনেট গ্রাহক ১৩ দশমিক ৩৬ কোটি। ফোরজি নেটওয়ার্ক দেশের ৯৯ শতাংশ জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছেছে। এসব অর্জন প্রমাণ করে যে ডিজিটাল অবকাঠামো এখন জাতীয় উন্নয়নের মূল ভিত্তি।

রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) ভবনে আজ রোববার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি তথ্যপ্রযুক্তি খাতকে সরকার দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও রপ্তানি সম্ভাবনার অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে বলেও উল্লেখ করেন।

‘ডিজিটাল জীবনধারা: সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী। তিনি বলেন, বিশ্বজুড়ে বর্তমানে প্রায় সাড়ে ১৭ লাখ কিলোমিটার সাবমেরিন ফাইবার অপটিক ক্যাবল বিস্তৃত রয়েছে, যার মাধ্যমে বিশ্বের ৯৯ শতাংশ ডেটা ট্রাফিক পরিচালিত হয়। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল অবকাঠামোকে আরও নিরাপদ, শক্তিশালী ও সহনশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, মোবাইল গ্রাহকের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২০ দেশের মধ্যে রয়েছে। আগামী পাঁচ বছরে সারাদেশে শক্তিশালী ফাইভজি নেটওয়ার্ক ও বিস্তৃত ফাইবার অপটিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি ‘এক নাগরিক, এক ওয়ালেট, এক আইডি’, জাতীয় ডেটা ব্যাংক এবং সরকারি সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির উদ্যোগ তুলে ধরেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ডিজিটাল জগতে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। মিসইনফরমেশন প্রতিরোধ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রযুক্তির অগ্রগতি প্রশাসনিক সেবা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করছে। দেশের বিমানবন্দরগুলোতে আধুনিক ডিজিটাল সুবিধা ও ফ্রি ওয়াইফাই সম্প্রসারণের উদ্যোগ চলমান রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, ডিজিটাল সংযোগ এখন দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক সেবার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে। এআই, আইওটি, ফাইভজি, ক্লাউড কম্পিউটিং ও বিগ ডেটা প্রযুক্তি ভবিষ্যতের কর্মসংস্থান ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও মন্তব্য করেন তিনি।

টেলিযোগাযোগ দিবস উপলক্ষে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরিন বোগডান-মার্টিন ভিডিও বার্তায় বলেন, ডিজিটাল নেটওয়ার্ক এখন মানুষের ‘লাইফলাইন’ হিসেবে কাজ করছে। শক্তিশালী অবকাঠামো, আন্তর্জাতিক সহযোগিতা এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন তিনি।

দিবসটি উপলক্ষে তিনটি বিভাগে অনলাইন রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি বিশেষ ক্রোড়পত্র, স্মারক ডাকটিকিট ও প্রযুক্তিভিত্তিক স্মরণিকা প্রকাশ করা হয়। এ ছাড়াও দিবসটি উপলক্ষে ১৭ ও ১৮ মে দুই দিনব্যাপী বিটিআরসি প্রাঙ্গণে আয়োজিত টেলিকম ও প্রযুক্তি মেলায় ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250