বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত চক্রান্তের জাল বুনছে: রিজভী *** জামিন না পেয়ে আদালতকক্ষে বিচারককে গালি, পুলিশকে মারধরের অভিযোগ *** ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের *** মুডিস রেটিংয়ের ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে: মাহদী আমিন *** বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, লাশ দাফন নিয়ে সংকট *** ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট আগামী বছর চালুর আশা বিমানমন্ত্রীর *** ড. জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগপত্র *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: ছয় দিন পর ওসি প্রত্যাহার *** প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদক সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ছয় দিন পর ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরের সংযুক্ত করা হয়েছে। আজ বুধবার ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। গুলশনের মতো একটি নিরাপদ এলাকায় আওয়ামী লীগের এমন শোডাউন ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। সেই ঘটনার পর থেকেই গুঞ্জন ছিল গুলশানের ওসিকে সরিয়ে দেওয়া হচ্ছে। অবশেষে ওই মিছিলের ছয় দিন পর গুলশান থানার ওসি দাউদকে প্রত্যাহার করা হলো।

যদিও ডিএমপি কমিশনার আদেশে তাকে প্রত্যাহারের কারণ প্রশাসনিক বলে উল্লেখ করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250