বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত চক্রান্তের জাল বুনছে: রিজভী *** জামিন না পেয়ে আদালতকক্ষে বিচারককে গালি, পুলিশকে মারধরের অভিযোগ *** ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের *** মুডিস রেটিংয়ের ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে: মাহদী আমিন *** বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, লাশ দাফন নিয়ে সংকট *** ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট আগামী বছর চালুর আশা বিমানমন্ত্রীর *** ড. জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগপত্র *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: ছয় দিন পর ওসি প্রত্যাহার *** প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদক সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত

ড. জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

#

ফাইল ছবি

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, লেখক ড. মুহম্মদ জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি) রেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।

অপর অভিযুক্তরা হলেন—ঢাবি অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত।

অভিযুক্তদের মধ্যে মানিক, জামাল ও সৈকত বর্তমানে কারাগারে আছেন এবং বাকিরা পলাতক। আজ বুধবার অভিযোগপত্র দাখিল শেষে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম সাংবাদিকদের জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উসকানি, ষড়যন্ত্র, চেষ্টা ও প্ররোচণার অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, 'মাকসুদ কামাল উসকানিমূলক বক্তব্য দিয়েছেন এবং ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এর ফলে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ।' 'আমরা এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছি, বলেন প্রসিকিউটর।

মুহম্মদ জাফর ইকবাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250