মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের মনোবল ফেরাতে সাইকেল রাইড

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্যানসারের চতুর্থ পর্যায়কে জীবনের শেষ ধাপ মনে করা হয়। এ সময় চিকিৎসার ভারে জর্জরিত হন অনেকে। কিন্তু ব্রিটেনের কিংবদন্তি সাইক্লিস্ট স্যার ক্রিস হোয়ে এই ধারণাকে বদলে দিতে চাইলেন ভিন্নভাবে। সূত্র: দ্য গার্ডিয়ান। 

ছয়বারের অলিম্পিক স্বর্ণপদকজয়ী ক্রিস হোয়ে গত বছর জানালেন, তার ক্যানসার আর নিরাময়যোগ্য নয়। চিকিৎসকদের ধারণা, তার হাতে সময় রয়েছে দুই থেকে চার বছর। খবরটি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু ক্রিস হোয়ে ভেঙে পড়েননি। স্টেজ ৪ প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েও আয়োজন করলেন দাতব্য সাইকেল রাইড ‘ট্যুর দ্য ফোর’।

গ্লাসগোতে প্রথমবারের মতো আয়োজিত এই রাইডে অংশ নেয় প্রায় তিন হাজার মানুষ। তাদের মধ্যে ছিল ক্যানসারে আক্রান্ত রোগী, তাদের স্বজন ও সাধারণ অংশগ্রহণকারী।

এই আয়োজনের আনুষ্ঠানিক লক্ষ্য ছিল সাইক্লিং করা। কে কত দূর যেতে পারে এবং কতক্ষণ সাইকেল চালাতে পারে। কিন্তু মূল উদ্দেশ্য ছিল ভিন্ন। এখানে ছিল না জয়-পরাজয়ের বিষয়, ছিল না প্রতিযোগিতার চাপও। সবার অংশগ্রহণ ছিল মূল বিষয়। প্রত্যেকে যেন নিজের শারীরিক সামর্থ্য অনুযায়ী অংশ নিতে পারে, নিজের উপস্থিতি দিয়ে প্রমাণ করতে পারে যে ক্যানসারে আক্রান্ত হলেও জীবন কিন্তু থেমে যায় না।

এই আয়োজনের মধ্য দিয়ে স্পষ্ট বার্তা ছিল, জীবনকে এখনো উদ্‌যাপন করা যায়, আনন্দের সঙ্গে বেঁচে থাকা যায়। ক্যানসার হয়তো নিয়ন্ত্রণ করে দেহকে, কিন্তু মনোবলকে দমিয়ে রাখতে পারে না।

এই আয়োজনে অংশ নেওয়া ব্যক্তিদের একজন ৫৭ বছর বয়সী মেল আর্ভিন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে ফুসফুসের প্রায় অর্ধেক হারিয়েছেন। এখন তাকে নিয়মিত ওষুধ খেতে হয়। তিনিও ঝলমলে সোনালি ও গোলাপি টুপি পরে সাইকেলে চেপে বসেছেন। তিনি বলেন, ‘ক্যানসারের চিকিৎসা আর দৈনন্দিন সীমাবদ্ধতার কারণে হয়তো সাইকেলে ওঠার কথা কখনো ভাবতাম না। কিন্তু এমন একটা আয়োজন দেখে আগ্রহী হয়েছি, নিজেকে প্রস্তুত করেছি। এটি আমাকে সাহস জুগিয়েছে।’

পাঁচ বছর ধরে স্টেজ ৪ ফুসফুস ক্যানসারের সঙ্গে লড়ছেন মেল আর্ভিন। তিনি বলেন, ‘আমরা সাধারণত স্টেজ ৪ ক্যানসার নিয়ে কথা বলি না। লজ্জা আর বিভ্রান্তির কারণে চুপ থাকি। কিন্তু ক্রিস হোয়ে যখন নিজের কথা বললেন, সেটি আমাকে অনুপ্রাণিত করেছে।’

ক্যানসারে আক্রান্তদের সবচেয়ে বড় যন্ত্রণা হলো, নিজের শরীরের ওপর আস্থা হারিয়ে ফেলা। কারণ, ক্যানসার প্রায় সময় লুকিয়ে থেকে হঠাৎ আঘাত হানে। মেল আর্ভিন বলেন, ‘সাইকেল চালানোর সময়

মনে হয় আমার পেশি, হৃৎপিণ্ড ও ফুসফুস একসঙ্গে কাজ করছে। আমার শারীরিক ক্ষমতার ওপর আবার বিশ্বাস ফিরে পেয়েছি।’

‘ট্যুর দ্য ফোর’ শুধু একটি সাইকেল রাইড নয়, এটি ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের জন্য বেঁচে থাকার এক অনুপ্রেরণা। স্টেজ ৪ ক্যানসারেও কিন্তু জীবন থেমে যায় না।

জে.এস/

ক্যানসার চিকিৎসা সাইকেল রাইড ক্রিস হোয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250