বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জীবন সঙ্গী কেমন চান জানালেন জাহ্নবী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ১৭ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারতীয় বলিউড চলচ্চিত্রের একজন উদীয়মান অভিনেত্রী জাহ্নবী কাপুর। তিনি আবারও আলোচনায় নতুন সিনেমা নিয়ে। শরণ শর্মা পরিচালিত নুতন সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমায় জাহ্নবীকে দেখা যাবে রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করতে। সম্প্রতি সিনেমার প্রচারে গিয়ে কেমন সঙ্গী চান, সে বিষয়ে কথা বলেছেন জাহ্নবী। 

কেমন সঙ্গী চান? এমন প্রশ্নের উত্তরে জাহ্নবী বলেন, ‘এমন একজনকে চাই যে আমার স্বপ্নকে নিজের স্বপ্ন বলে মনে করবে। যে আমাকে সাহস জোগাবে, সুখে-দুঃখে, হাসি-আনন্দে পাশে থাকবে।’

আরো পড়ুন : কান উৎসবে রাজকন্যার সাজে নজর কাড়লেন ভাবনা

ভারতীয় গণমাধ্যমের খবর, শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন জাহ্নবী। তবে বিষয়টি এখনো প্রকাশ্যে আনেননি জাহ্নবী।

প্রেমের খবর স্বীকার না করলেও জাহ্নবী ও শিখর পাহাড়িয়াকে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়।

জাহ্নবী জানান, রাজকুমারের সঙ্গে জুটি হয়ে তিনি খুবই খুশি। ছবিটি দিয়ে দর্শকের প্রত্যাশা পূরণের সব রকম চেষ্টা করেছেন তিনি।

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটি ৩১শে মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এস/ আই.কে.জে/

জাহ্নবী কাপুর সঙ্গী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250