রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

আরব আমিরাতে ঈদ উপলক্ষে ৯ দিনের ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঈদ মানেই খুশি। ঈদ মানেই আনন্দ। দীর্ঘ এক মাসের পবিত্র সিয়াম সাধনার পর আসে এই খুশির দিন। তাই সারা বিশ্বের মুসলমানদের কাছে বিশেষ একটি দিন এটি। ইতিমধ্যে পবিত্র ঈদ সামনে রেখে দুনিয়াজুড়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। পিছিয়ে নেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা।

চাঁদ দেখা যাক বা না যাক ঈদের ছুটি ঘোষণা করেছে আরব আমিরাত। হিজরি সন অনুযায়ী পবিত্র রমজান ২৯ বা ৩০টি হয়ে থাকে। তবে এটি নির্ভর করে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখা গেলেই শাওয়াল মাসের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। 

আরো পড়ুন: হার্নিয়ার অস্ত্রোপচারের পর সুস্থ আছেন নেতানিয়াহু

প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত সরকার দেশটিতে আগামী ৮ই এপ্রিল থেকে ১৪ই এপ্রিল পর্যপ্ত ঈদের ছুটি ঘোষণা করেছে। তবে ৬ ও ৭ই এপ্রিল আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকার কারণে ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় সরকার দুই দিনের সাপ্তাহিক ছুটি ধরে ঈদে মোট ৯ দিনের ছুটি ঘোষণা করেছে। এর মধ্যে ঈদের ছুটি রয়েছে ৭ দিন। লম্বা ঈদের ছুটিতে অনেকে দেশের বাইরে ঘুরে আসার সুযোগ পাবেন। 

সূত্র:খালিজ টাইমস 

এসি/ আই. কে. জে/ 


আরব আমিরাত ছুটি ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250