রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

হার্নিয়ার অস্ত্রোপচারের পর সুস্থ আছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হার্নিয়ার সফল অস্ত্রোপচার হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

সোমবার (পহেলা এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু ভালো আছেন। তিনি সুস্থ হতে শুরু করেছেন। 

এর আগে রোববার (৩১শে মার্চ) বিকালে নেতানিয়াহুর হার্নিয়া অস্ত্রোপচার হয়। গত শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় নেতানিয়াহুর চিকিৎসকেরা হার্নিয়ার খোঁজ পান।

আরো পড়ুন: বাইডেনের হাত-পা বাঁধা ভিডিও পোস্ট করে বিপাকে ট্রাম্প

নেতানিয়াহুর অস্ত্রোপচারের সময় ইসরায়েলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উপ-প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী ইয়ারিভ লেবিন।

উল্লেখ্য, এর আগে গত বছর ৭৪ বছর বয়সী নেতানিয়াহুর দেহে অস্ত্রোপচার করে পেসমেকার স্থাপন করা হয়েছিল।

সূত্র: রয়টার্স 

এইচআ/ আই. কে. জে/ 

বেঞ্জামিন নেতানিয়াহু হার্নিয়া অস্ত্রোপচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250