শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

৫৯৯ টাকা বাড়ানোর পর জুনে ৫৫ টাকা কমল এলপিজির দাম, সন্ধ্যা ৬টা থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ২রা জুন ২০২৬

#

ফাইল ছবি

চলতি মাসের জন্য তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ৫৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেই হিসাবে চলতি মাসে ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৮৫ টাকা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকেই এই মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত এপ্রিলে বড় রকমের মূল্যবৃদ্ধির পর এক মাস অপরিবর্তিত থাকার পর জুনে এই দাম কিছুটা কমল। চলতি মাসে অটো গ্যাসের দামও সামান্য কমিয়েছে বিইআরসি।

বিইআরসির ঘোষণা অনুযায়ী— বেসরকারি খাতের এলপিজির ভোক্তাপর্যায়ে মূল্য প্রতি কেজি ১৫৭ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার ৮৮৫ টাকা। গত মে মাসে একই সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৯৪০ টাকা এবং ওই মাসে এলপিজির মূল্য অপরিবর্তিত রাখা হয়েছিল। এর আগে এপ্রিল মাসে দুই দফায় বেড়েছিল এলপি গ্যাসের দাম। গত ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৭ টাকা করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে তা ১ হাজার ৯৪০ টাকায় উন্নীত করা হয়। অর্থাৎ এপ্রিল মাসে মাত্র ১৭ দিনের ব্যবধানে দুই দফায় মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়েছিল এলপিজির দাম।

জুন মাসের ঘোষিত দর অনুযায়ী, যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর রেটিকুলেটেড পদ্ধতির এলপি গ্যাসের দাম ঠিক করা হয়েছে প্রতিকেজি ১৫৩ টাকা ৩১ পয়সা।

কমিশন জানিয়েছে, জুন মাসে সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের কন্ট্রাক্ট প্রাইস (সিপি), আমদানি ব্যয়, জাহাজভাড়া, ট্রেডার প্রিমিয়াম এবং ডলারের বিনিময় হার বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে। চলতি মাসে প্রোপেনের সিপি প্রতি মেট্রিক টন ৭৬০ ডলার এবং বিউটেনের ৮২০ ডলার নির্ধারিত হয়েছে। গড় সিপি দাঁড়িয়েছে ৭৯৯ ডলার। আগের মাসে (মে) প্রোপেন ও বিউটেনের গড় মূল্য ছিল প্রতি টন ৭৮২ দশমিক ৫০ ডলার।

খোঁজ নিয়ে জানা গেছে, সৌদি সিপি মূল্য বৃদ্ধি পেলেও জুন মাসে জাহাজ ভাড়া ও প্রিমিয়াম বাবদ খরচ ধরা হয়েছে প্রতি টন ২০০ ডলার, যা এপ্রিলের মাঝামাঝিতে ২৫০ ডলারে পৌঁছে গিয়েছিল। এ ছাড়া ডলারের বিনিময় হার মে মাসে ১২৩ টাকা ধরা হলেও জুনে তা কমিয়ে ১২২ টাকা ৮১ পয়সা ধরা হয়েছে।

কমিশন সতর্ক করে বলেছে, নির্ধারিত দামের বেশি মূল্যে কোনো পর্যায়ে এলপিজি বা অটো গ্যাস বিক্রি করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এলপিজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250