শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের রেহমান ডাকাত হতে হবে ছবিতে, শুনে কী বলেছিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর’-এ রেহমান ডাকাত চরিত্রে অভিনয় করে এখন আলোচনায় অক্ষয় খান্না। রিলস থেকে শর্টস—সর্বত্রই তার উপস্থিতি। বিশ্বব্যাপী ছবিটির আয় ৬০০ কোটি রুপি ছাড়িয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া জানিয়েছেন, ‘ধুরন্ধর’-এ অক্ষয়ের যুক্ত হওয়ার গল্প। তথ্যসূত্র: ইন্ডিয়াডটকম।

অক্ষয় খান্নার অভিনয় নিয়ে দর্শক প্রতিক্রিয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুগ্ধতা লুকাননি মুকেশ ছাবড়া। তার কথায়, ‘ও ওস্তাদ! একেবারে ইন্টারনেট দখল করে নিয়েছে। ছবি মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়া বলতে গেলে অক্ষয় খান্নারই। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স—যেদিকেই তাকান, শুধু ওকেই দেখা যাচ্ছে। মানুষ শুধু ওর এন্ট্রি আর পুরো অভিনয়টা নিয়েই কথা বলছে।’

এই উন্মাদনার মধ্যেও অক্ষয় খান্নার বিনয়ী মনোভাবের কথা উল্লেখ করেন ছাবড়া। তিনি বলেন, ‘এত কিছু যে হবে, সেটা ও নিজেও জানত না। কারণ, মানুষটা কাজ ছাড়া আর কিছুতেই মন দেয় না।’

কীভাবে ‘ধুরন্ধর’-এ এলেন অক্ষয় খান্না? কাস্টিং প্রক্রিয়ার কথা বলতে গিয়ে মুকেশ ছাবড়া জানান, রেহমান ডাকাত চরিত্রটির জন্য শুরুতে একাধিক নাম আলোচনায় ছিল। তিনি বলেন, ‘এই চরিত্রের জন্য আমরা অনেক নাম লিখেছিলাম। তারপর ধীরে ধীরে তালিকা ছোট করতে করতে শেষ পর্যন্ত ওর নামেই এসে থামি। এরপর ও কাহিনি শুনতে আসে—একাই আসে। সেটাই ছিল সবচেয়ে সুন্দর ব্যাপার।’

কাহিনি শোনানো শেষ হওয়ার পর অক্ষয় খান্নার প্রতিক্রিয়া ছিল একেবারেই স্বতঃস্ফূর্ত। সেই মুহূর্তের কথা স্মরণ করে মুকেশ ছাবড়া বলেন, ‘কাহিনি শেষ হওয়ার পর ও আমার দিকে তাকাল, আমি ওর দিকে তাকালাম। তারপর ও বলল, “দারুণ লেগেছে, খুব মজা পেয়েছি।”’

তবে শুধু অভিনয়ের প্রতি ভালোবাসাই নয়, অক্ষয় খান্নার ব্যক্তিত্বের আরেকটি দিক মুগ্ধ করেছে মুকেশ ছাবড়াকে। তিনি জানান, কাহিনি শোনার পর অক্ষয় বলেছিলেন, ‘আজ রাতে গিয়ে স্ক্রিপ্টটা পড়ে দেখি, তারপর কথা বলব।’

এই প্রসঙ্গে মুকেশ ছাবড়া যোগ করেন, ‘ও এমন মানুষ নয়, যে বলবে “আজই পড়ে দেখি” আর তারপর আর কোনো খোঁজই পাওয়া যাবে না। ও এক কথার মানুষ। নিজের সব সিদ্ধান্ত নিজেই নেয়—এই জায়গাটাই ওকে আলাদা করে তোলে।’

জে.এস/

অক্ষয় খান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250