বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলে হিজাব নিষিদ্ধের অনুমোদন দিল অস্ট্রিয়ার পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৫

#

প্রতীকী ছবি

অস্ট্রিয়ার পার্লামেন্ট ১৪ বছরের কম বয়সী নারীদের স্কুলে হেড স্কার্ফ পরিধান নিষিদ্ধের একটি আইন গত বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) অনুমোদন করেছে। 

মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞরা বলছেন, পদক্ষেপটি বৈষম্যমূলক এবং সমাজে বিভাজন আরো প্রকট করতে পারে। ভিয়েনা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কনজারভেটিভ নেতৃত্বাধীন সরকার এই নিষেধাজ্ঞা প্রস্তাব করেছিল। সরকারের যুক্তি, এই পদক্ষেপ নারীদের নিপীড়ন থেকে রক্ষা করার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে।

গ্রিন পার্টি এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে ভোট দিয়েছে। তারা বলেছে, পদক্ষেপটি সংবিধানবিরোধী।

জে.এস/

অস্ট্রিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250