শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ফারুকীর পুরোনো স্ট্যাটাস শেয়ার করে যা বললেন শাওন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বর্তমানে পর্দায় সেভাবে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় সব সময়ই সরব তিনি। প্রায়ই বিভিন্ন ইস্যুতে কথা বলেন। শোবিজ অঙ্গন হোক বা রাজনীতি, শাওনকে প্রায়ই লিখতে দেখা যায় ফেসবুকে। মাঝে মাঝেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সরকারে দায়িত্বে থাকা লোকদের খোঁচাও দিতে দেখা যায় তাকে।

যেমনটা সর্বশেষ পোস্টে সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে খোঁচা দিলেন শাওন। মঙ্গলবার (৭ই অক্টাবর) ফারুকীর একটি পুরোনো ফেসবুক স্ট্যাটাস স্ক্রিনশট দিয়ে পোস্ট করেন শাওন। যেখানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের তরুণ নেতৃত্বদের প্রশংসা করতে দেখা গেছে ফারুকীকে। ১০ বছর আগের অর্থাৎ ২০১৫ সালের ১৪ই ডিসেম্বর সেই পোস্টে ফারুকী লিখেছিলেন, ‘এটা একটা ধন্যবাদ বার্তা।

ধন্যবাদ জুনাইদ আহমেদ পলক ভাই, জনাব ববি সিদ্দিকী, এন্ড আওয়ার ভেরি ওউন আশরাফুল আলম খোকন। প্রত্যেক সরকারের ভেতর অনেক সরকার থাকে। আওয়ামী লীগ সরকারের ভেতর যে তরুণ শক্তি আছে, তাদের কারণেই বহুবার হোঁচট খেয়েও একেবারে আশা হারিয়ে ফেলি না। এই শক্তি বেড়ে উঠুক শত গুণ, এই শক্তি যুক্তির দুয়ার খোলা রাখুক সদা, সমাজের দিকে চোখটা মেলে রাখুক।

গাউসুল আলম শাওন, তুই এমনিতেই খাটো। ধন্যবাদ দেয়া কি ঠিক হবে?’

সেই পোস্টের নিচে ফারুকী আরো লেখেন, ‘বি.দ্র.- কেনো এই ধন্যবাদ- এই প্রশ্ন করবেন না। কোনো উত্তর দিতে পারবো না। এবং এই সরকারের তরুণ শক্তিকে প্রশংসা করলাম কোনো একটা ইস্যুতে না, ইস্যু বেশ কয়টা।’

ফারুকীর সেই পুরনো পোস্ট শেয়ার করে ক্যাপশনে শাওন লিখেছেন, ‘এটা একটা ধন‍্যবাদ বার্তা।’ শাওনের এই পোস্ট যে ফারুকীকে খোঁচা মেরে, তা বুঝতে বাকী নেই অনুরাগীদের। মন্তব্যের ঘরেও যা স্পষ্ট করলেন শাওন। 

পোস্টে একজন মন্তব্য করেন, সেই মন্তব্যের জবাবে শাওন লেখেন, ‘না মানে গত ১৭ বছরে উনি কোথায় ছিলেন, সেটাই দেখছি। ফ‍্যাসিস্টের দোসর ট‍্যাগপ্রাপ্তদের ওয়ালে কিন্তু এতো ধন‍্যবাদ নেই।’

জে.এস/

মেহের আফরোজ শাওন মোস্তফা সরয়ার ফারুকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250