শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

১৩০ অভিবাসী ইতালির উপকূল থেকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের ক্রোটোনে উপকূল থেকে ১৩০ জন অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। ঝড়ো হাওয়া এবং উঁচু ঢেউয়ের মধ্যে বিপজ্জনক পরিস্থিতিতে তাদের উদ্ধার করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ক্রোটোনেসে জানিয়েছে, ৩০শে জানুয়ারি তুরস্ক উপকূল থেকে যাত্রা করা একটি মাছ ধরার নৌকায় থাকা ১৩০ জন অভিবাসীকে রোববার উদ্ধার করা হয়েছে। 

অভিবাসীদের নিয়ে আসা নৌকাটি উপকূলে ঝুঁকিতে পড়ার পর স্যাটেলাইট ফোন থেকে অনুরোধ পেয়েছিল কোস্টগার্ড। পরবর্তীতে রেজিও ক্যালাব্রিয়া কর্তৃপক্ষের নির্দেশে দুটি টহল নৌকা অভিযান শুরু করে।

দীর্ঘ অভিযান শেষে অভিবাসীদের নিয়ে টহল নৌকা দুটি সমুদ্রে সাত ঘণ্টার যাত্রা শেষ করে ক্রোটোনে বন্দরে পৌঁছায়।

আরও পড়ুন: দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট আগামীকাল

উদ্ধার অভিবাসীদের মধ্যে ২৭ জন নারী এবং ৩০ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক। মোট ১৩০ জন অভিবাসীর মধ্যে ৭০ জন আফগানিস্তান, ৪০ জন ইরান, ৯ জন ইরাক এবং ছয়জন পাকিস্তানের নাগরিক। 

এসি/ আই.কে.জে/

সিসি ক্যামেরা অভিবাসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250