শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

৪৮ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৪৮ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে। বুধবার (৫ই ফেব্রুয়ারি) সকালে এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ওই বার্তায় বলা হয়, ব্রহ্মপুত্র বেসিন (বি-বি) ২৪ ব্যাস × ১০০০ পিএসআইজি গ্যাস সঞ্চালন পাইপলাইনে জিটিসিএল থেকে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শনিবার (৮ই ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে।

আরো পড়ুন : যুবসমাজ দেশে জীবন-জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না: জি এম কাদের

বার্তায় বলা হয়, টাঙ্গাইল জেলা, চন্দ্রা, ঘাটাইল ক্যান্টনমেন্ট, গোপালপুর পৌরসভা, তারাকান্দি, সরিষাবাড়ি উপজেলা, জামালপুর সদর, শেরপুর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এস/ আই.কে.জে/ 


গ্যাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250