শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশি সোহেল যা জানালেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সোহেল সরদার নিরব। সামাজিক মাধ্যমে একেকটি ভিডিও দেন, সেসবের ভিউ হয় মিলিয়ন মিলিয়ন। ভিডিওর বিষয়বস্তু রাশিয়ার যুদ্ধ। যুদ্ধক্ষেত্র থেকে একেকটি ভিডিও তিনি পোস্ট করেন, আর বাংলাদেশি সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা সেসব আগ্রহ নিয়ে দেখেন।

প্রতিটি ভিডিওতেই থাকে লোমহর্ষক বর্ণনা। সম্প্রতি দেওয়া একটি ভিডিওতে তিনি বলছেন, ‘গতকাল আমি মারা যাইতাম, আমরা যে পজিশনে আছি। একটা ড্রোন আসছে, আমরা সেটা ফালায়ে দিছি। ওইটা গিয়া পড়ছে ৫ হাত দূরে। পরে দুই ঘণ্টা পর আরেকটা ড্রোন আসছে। পরে সেইটা আমরা দেইখা ফালাইছি দুরবিন দিয়া। আমরা মেশিন তো সেটআপ কইরা রাখছি, যখনই সামনে আইছে অটোমেটিকলি নিচে পইড়া গেছে গা।’

পরে ড্রোনটা তিনি নিজে এনে ক্যামেরার সামনে দেখান। সেই ড্রোনে শক্তিশালী বোমা ছিল বলে জানালেন তিনি। সেই ড্রোন সোহেল বাংলাদেশে নিয়ে আসবেন বলেও ভিডিওতে উল্লেখ করেন।

সোহেল এরপর বলেন, ‘আমাদের সামনে হাঁইটা আইসা কেউ আমাদের গুলি করবে, এমন সাহস কারো হয় নাই। আমাদের ভয় শুধু ড্রোন। রাইতে এই ভয়টা আরো বাইড়া যায়।'

রাশিয়া যোদ্ধা সোহেলের ফলোয়ার হুহু করেই বাড়ছে। শুধু তাই নয়, নেটিজেনরা সোহেলের কাছে আবদার করছেন গোলাগুলির ভিডিও দেওয়ার জন্য।  সোহেলের ফেসবুক থেকে ধারণা করা হয় তিনি মাদারীপুরের শিবচরের বাসিন্দা। তবে আরেকটি তথ্য থেকে জানা যায়, তিনি ঢাকার কদমতলার একটি স্কুলে পড়াশোনা করেছেন। এ বিষয়ে তার ফেসবুকে বিস্তারিত উল্লেখ নেই।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250