রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

সংঘাত বাড়াতে চায় না ইরান:রুশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইরান সংঘাত বাড়াতে চায় না। ইসরায়েলকে এই বিষয়টি জানিয়েছে রাশিয়া। শুক্রবার (১৯ শে এপ্রিল) এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

আন্তজার্তিক গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেছেন, রুশ কর্মকর্তারা ইরান ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ইরানে ইসরায়েলি ড্রোন হামলার পর তিনি বলেছেন, আমরা এসব কথোপকথনে স্পষ্ট করেছি এবং ইসরায়েলিদের বার্তা পৌঁছে দিয়েছি যে ইরান সংঘাত বাড়াতে চায় না।

আরো পড়ুন: উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলো ইরান, ‘নিরাপদ’ ইসফাহান

তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও একটি কূটনৈতিক মিশনে হামলার জবাব না দিয়ে উপায় ছিল না ইরানের। কিন্তু তারা সংঘাতের তীব্রতা বাড়াতে চায় না।

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইসফাহান শহরে শুক্রবার (১৯শে এপ্রিল) সকালে বিস্ফোরণ ঘটেছে। এটাকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা বলে উল্লেখ করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে ইরান এটিকে ইসরায়েলি হামলা বলেনি।

সূত্র: এপি 

এইচআ/  

সংঘাত ইরান-ইসরায়েল সংকট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250