রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

রোববার বিকেলে দুবাই পৌঁছাবে এমভি আবদুল্লাহ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৭ পূর্বাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ২১শে এপ্রিল (রোববার) সকাল ৮টায় (বাংলাদেশ সময়) পারস্য উপসাগরের কাসাব উপকূল অতিক্রম করছে। স্থানীয় সময় দুপুর ২টা (বাংলাদেশ সময় বিকেল ৪টা) নাগাদ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাবে জাহাজটি।

জাহাজের অবস্থান নির্ণয়কারী বৈশ্বিক সংস্থা মেরিন ট্রাফিক এই তথ্য জানিয়েছে।

মেরিন ট্রাফিক ডটকম সূত্রে জানা গেছে, শনিবার রাতে (২০শে এপ্রিল) এমভি আবদুল্লাহ ওমান সাগর পারি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। জাহাজটি ঘণ্টায় ৯ দশমিক ৩ কিলোমিটার গতিতে দুবাইয়ের দিকে এগুচ্ছে। জাহাজটির অবস্থান ও গতিবেগ অনুযায়ী বাংলাদেশ সময় রোববার বিকেল ৪টার মধ্যে দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।

আরো পড়ুন: এবার মাদরাসাও বন্ধের ঘোষণা

এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ গণমাধ্যমকে জানান, জাহাজের ২৩ নাবিকের সবাই সুস্থ আছেন। দুবাই পৌঁছানোর পর নাবিকদের দুইজন ফ্লাইটযোগে বাংলাদেশে ফিরবেন। বাকি ২১ জন কয়লা খালাসের পর মে মাসের প্রথম সপ্তাহে জাহাজ নিয়ে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে ১৪ই এপ্রিল সোমালিয়ার জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত এমভি আবদুল্লাহ সোমালিয়া উপকূল থেকে আরব আমিরাতের দিকে রওনা হয়। জাহাজটি ৫৫ হাজার মেট্রিকটন কয়লা পরিবহন করছে।

উল্লেখ্য, গত ১২ই মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি হন এমভি আবদুল্লাহর ২৩ বাংলাদেশি নাবিক ও ক্রু।

এইচআ/ আই.কে.জে/  

দুবাই এমভি আবদুল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250