শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাহাড়ে হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলার আশ্বাস পরিবেশ উপদেষ্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৬শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গারো পাহাড়ে মানুষ ও হাতি সহাবস্থান নিশ্চিত করতে অভয়ারণ্য গড়ে তোলা হবে। আজ সোমবার (২৬শে মে) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা-কাটাবাড়ি এলাকায় প্রস্তাবিত পর্যটন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘বিশ্বের অনেক জায়গায় মানুষ ও হাতি সহাবস্থান করে। কিন্তু আমাদের দেশে জায়গা ও খাবারের স্বল্পতা থাকায় হাতির জন্য প্রয়োজনীয় খাদ্য ও চলাচলের পরিবেশ তৈরি করা যাচ্ছে না। তাই কী করলে হাতি লোকালয়ে আসবে না, সে বিষয়ে আমরা কাজ করব।’

উপদেষ্টা বলেন, ‘দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহেই ১২টি হাতি মারা গেছে। এটি মোটেও স্বাভাবিক বিষয় নয়। আর বহুদিনের অবহেলার কারণেেই সমস্যা চরমে পৌঁছেছে। হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করাই এর একমাত্র সমাধান।’

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘কতটুকু জায়গা হাতির উপযোগী আছে এবং কতটুকু উপযোগী করা সম্ভব, সে বিষয়ে আমরা কাজ করছি। হাতি বন ছেড়ে আর যেন লোকালয়ে না আসে, সে লক্ষ্যেই পরিকল্পনা নেওয়া হচ্ছে। হাতি মারা যাওয়া যেমন কাম্য নয়, তেমনি মানুষের মৃত্যুও কাম্য নয়।’

উপদেষ্টা রিজওয়ানা হাসান ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. নুরুল কবীর, জেলা প্রশাসক তরফদার মো. মাহমুদুর রহমান, বন্য প্রাণী বিশেষজ্ঞ রেজা খান ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।

আরএইচ/


পরিবেশ পরিবেশ উপদেষ্টা হাতির জন্য অভয়ারণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250