সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

সাবেক সেনাসদস্য নিখোঁজ, সপ্তাহ ধরে থানার সামনে স্ত্রী-সন্তানের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ার সাবেক সেনা সদস্য মোহাম্মদ ফারুক হোসেন (৪৫) নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি। নিখোঁজের পর থেকেই স্বামীর সন্ধানে যাত্রাবাড়ী থানার সামনে সন্তানকে নিয়ে অবস্থান করছেন স্ত্রী আরিফা সুলতানা। স্বামীর খোঁজে গাজীপুরের কাপাসিয়া থেকে এসেছেন তিনি। এ ঘটনায় গত ২৪ জুন যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।

মোহাম্মদ ফারুক হোসেন উপজেলার তরগাঁও ইউনিয়নের উত্তর খামের গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল হামিদ।

আজ সোমবার সকালে কথা হয় নিখোঁজ ফারুকের স্ত্রী আরিফা সুলতানার সঙ্গে। তিনি জানান, তার স্বামী সাবেক সেনা সদস্য। সার্জেন্ট পদে দায়িত্ব পালন করেন এবং ২০২৩ সালে অবসরে যাওয়ার পর থেকে গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন।

আরিফা সুলতানা বলেন, গত ২২ জুন কর্মস্থল থেকে বিকেল ৫টার দিকে মোটরসাইকেলে করে যাত্রাবাড়ীর কাজলারপারে ভগ্নিপতির সঙ্গে দেখা করতে যান। দেখা করে বাসা থেকে বেরও হয়েছিলেন। এরপর কাজলারপাড় এলাকায় বাসার সামনে তার মোটরসাইকেল পাওয়া যায়। কিন্তু ফারুকের আর খোঁজ পাওয়া যায়নি।

ফারুকের স্ত্রী আরও বলেন, ‘ওই দিন বাসায় না ফেরায় গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেছি। পরদিন ২৩ জুন বিকেলে ভগ্নিপতির সঙ্গে যোগাযোগ করলে স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হই।’

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘এখনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। গত ২২ জুন থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। বেতার ও প্রযুক্তিগত সহায়তায় তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

নিখোঁজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250