রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

থানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হয়েছে পুলিশের একটি মোটরসাইকেল। গতকাল শনিবার (১০ই জানুয়ারি) ভোরে মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে যায়। তবে শনিবার মধ্যরাত পর্যন্ত জড়িতদের গ্রেফতার এমনকি শনাক্তও করতে পারেনি পুলিশ। 

জানা গেছে, মোটরসাইকেলটি ভাটারা থানার এএসআই মো. ফিরোজের। থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় ছিল। ওইদিন ভোরে এক ব্যক্তি থানার ভেতরে ঢুকে মোটরসাইকেলের তালা ভাঙেন। আরেকজন থানার বাইরে পাহারা দেন। পরে তারা মোটরসাইকেরটি ঠেলে নিয়ে যান।    

এ ঘটনায় ভাটারা থানার ওসি মো. ইমাউল হক বলেন, মোটরসাইকেলটি থানার পার্কিং থেকে চুরি হয়েছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি। তদন্ত চলছে, আশাকরি শীঘ্রই মোটরসাইকেলটি উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করতে পারব।

মোটরসাইলে মালিক এএসআই ফিরোজ সাংবাদিকদের বলেন, মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে দায়িত্ব পালন করছিলাম। সকালে থানায় ফিরে জানতে পারি মোটরসাইলটি চুরি হয়েছে। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছেন। মোটরসাইকেলে একটি জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। কিন্ত সেই জিপিএস ট্র্যাকার খুলে ফেলায় অবস্থান শনাক্ত করা যায়নি এখনো।  

জে.এস/

চুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250