বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক *** ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক

লুট হওয়া স্বর্ণালংকারের ৩২ ভরি উদ্ধার, গ্রেফতার ২

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরের একটি বাসার লকার ভেঙে লুট হওয়া স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙে লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া দুজনকে গ্রেফতারও করা হয়েছে। তারা হলেন— মাহিন ও রেহান।

শনিবার (৪ঠা জানুয়ারি) আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আদাবরে ১৬ নম্বর রোডের একটি বাসায় গত শনিবার (২৮শে ডিসেম্বর) সন্ধ্যার পর লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণালংকার লুট হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে এজাহার দায়ের করেন।

ওসি জাকারিয়া জানান, স্বর্ণালংকার লুটের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণালংকার উদ্ধারে চেষ্টা চলছে।

ওআ/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250