বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’ *** ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনাসহ অন্য নেতাদের *** শেখ হাসিনার সমালোচনা করায় ‘প্রচণ্ড জনপ্রিয়’ ছিলেন আইন উপদেষ্টা *** জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ *** ‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, নরওয়েজীয় কূটনীতিকের বর্ণবাদী মন্তব্য *** র‍্যাবের নাম ও পোশাক বদলে শিগগির প্রজ্ঞাপন জারি

ধানের ন্যায্যমূল্য পেয়ে খুশি লালমনিরহাটের কৃষকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২০ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ধান কেটে গোলায় তোলার পর অবশিষ্ট ধান বাজারে বিক্রি করে ন্যায্যমূল্য পেয়ে খুশি লালমনিরহাট জেলার কৃষকরা।

উত্তরের সীমান্তবর্তী এ জেলা প্রধানত কৃষিনির্ভর। এ বছর ধানের বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। তবে গতবছরের তুলনায় এ বছর ধানের উৎপাদন খরচ বেড়েছে।

এ বছর প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে ধানের উৎপাদন খরচ প্রায় সাড়ে ৮ হাজার টাকা। প্রতি বিঘা জমিতে ধান উৎপাদন হয়েছে ১৮ থেকে ২১ মন পর্যন্ত। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কৃষকরা। 

গত মৌসুমে এই সময়ে প্রতি মণ ধান বিক্রি হয়েছিলো ৯২০ টাকা থেকে ১১৫০ টাকা পর্যন্ত। এ বছর বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১ হাজার ৩৪০ টাকা পর্যন্ত। তবে ধানের দাম আরও বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন কৃষকরা।

জেলা সদরের বড়বাড়ী ইউনিয়নের কৃষক জাহিদ হাসান (৪০) বলেন, এবার ফলন আশানুরূপ ভালোই হয়েছে। পোকা-মাকড়ের সমস্যা তেমন ছিল না। ২ একর অর্থাৎ (২০০ শতাংশ) জমি থেকে ১২২ মণ ধান পেয়েছি। খরচ হয়েছে প্রায় ৬৫ হাজার টাকা। তিনি আরো বলেন, ধান গোলায় তোলার পর বাকি ধান বড়বাড়ী বাজারে বিক্রি করলাম। বাজারে ২০ মণ ধান নিয়ে এসেছি। প্রতি মণ ধান বিক্রি হলো ১ হাজার ৩০০ টাকা দরে। ২০ মণ ধান বিক্রি হয়েছে ২৬ হাজার টাকায়। বর্তমানে ধানের বাজার দরে খুশি আমি। 

বড়বাড়ি বাজারের ধানের পাইকার ব্যবসায়ী ফারুক মিয়া (৪৮) বলেন, বাজারে এখনো পুরোদমে ধান আসেনি। খুব কম কৃষকই ধান হাটে এনে বিক্রি করছেন। অধিকাংশ কৃষক বাড়ি থেকে ধান বিক্রি করছেন। ধানের পাইকাররাও কৃষকের বাড়িতে গিয়ে ন্যায্যমূল্যে ধান কিনছেন। বর্তমানে আমরা প্রতি মণ ধান ১ হাজার ২৯০ টাকা থেকে ১ হাজার ৩৪০ টাকা দরে কিনছি। হাটে ধানের তেমন সরবরাহ নেই। তবে ধানের দাম কমার সম্ভাবনাও তেমন নেই। 

আরও পড়ুন: আগাম আলু চাষে ভালো লাভ, খুশি লালমনিরহাটের কৃষকরা

পঞ্চগ্রাম ইউনিয়নের কৃষক হাবিবুর রহমান (৩৯) বলেন, গত বছর থেকে ধান চাষে করে কিছুটা লাভবান হচ্ছি।  ধানের বর্তমান বাজারদর অব্যাহত থাকলে আমাদের মতো কৃষকেরা ধান চাষে আরও বেশি উৎসাহিত হবে। তিনি  বলেন, ধানের পাশাপাশি বর্তমানে বাজারে খড়ের চাহিদাও প্রচুর। আমার ৩ বিঘা জমি থেকে প্রায় ৩ হাজার ৬০০ ধানের আটি খড় পেয়েছি।  যার বর্তমান বাজার মূল্য ১৩ হাজার ৪০০ টাকার বেশি।

এসি/ আই.কে.জে

কৃষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250