রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ফারুককে অপসারণের ঘটনায় যা বললেন হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

চরম নাটকীয়তায় ফারুক আহমেদকে বিসিবির সভাপতি পদ থেকে অপসারণের ঘটনায় মুখ খুলেছেন বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ থেকে তার বিদায়ের ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, মাঠে ও মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান সব সময়ই গুরুত্বপূর্ণ।

দুই দফায় বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা হাথুরুসিংহেকে গত বছরের অক্টোবরে বরখাস্ত করা হয়। এর দুই মাস আগে বিসিবির সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক।

আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে বিসিবির পরিচালক হন। ২১শে আগস্ট পরিচালকদের ভোটে নির্বাচিত হন সভাপতি। ৯ মাসের বেশি সময় পর গত ২৯শে মে ফারুকের পরিচালক পদে মনোয়ন বাতিল করে এনএসসি। এর আগের দিন বিসিবির ৮ পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে এনএসসিতে চিঠি দেন।

চিঠিতে ফারুকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। যার মধ্যে ছিল কারও সঙ্গে আলোচনা না করে হাথুরুসিংহেকে একক সিদ্ধান্তে বরখাস্তের অভিযোগও। বৃহস্পতিবার রাতে এনএসসি ফারুককে দেওয়া মনোনয়ন বাতিল করলে স্বয়ংক্রিয়ভাবে বিসিবির সভাপতি পদ থেকে অপসারিত হন।

ইএসপিএন ক্রিকইনফোয় ফারুকের অপসারণের খবরটি লিংকডইনে শেয়ার করেছেন হাথুরুসিংহে। পেশাজীবীদের প্ল্যাটফর্মটিতে নিজের অ্যাকাউন্টে খবরটি পোস্ট করে বাংলাদেশ দলের সাবেক কোচ লিখেছেন, ‘আমার বিদায়টি এখন বৃহত্তর ঘটনার একটি অংশ—ইএসপিএনক্রিকইফোর প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।’

এরপর লিখেছেন, ‘এমনিতে আমি চাই, আমার কাজই আমার হয়ে কথা বলুক। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বাংলাদেশের ক্রিকেটে আবারও আলোচনায় এসেছে আমার নাম। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বিসিবির সভাপতির অপসারণের পেছনে একটি কারণ ছিল আমাকে বরখাস্ত করার পদ্ধতি, যেখানে বোর্ডের যথাযথ পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’ 

লেখার শেষ অংশে অস্ট্রেলিয়ায় অবস্থানরত এ কোচ লিখেছেন, ‘স্বচ্ছতা, প্রক্রিয়া আর সম্মান—মাঠে হোক বা মাঠের বাইরে—এ মূল্যবোধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

গত ১৭ই অক্টোবর বিসিবি অসদাচরণ ও চাকরিবিধি লঙ্ঘনের কারণ দেখিয়ে হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করে। পরদিনই ঢাকা ছেড়ে যাওয়ার পর গণমাধ্যমে পাঠানো একটি লিখিত বিবৃতিতে হাথুরুসিংহে বরখাস্ত করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

এইচ.এস/

ফারুক আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250