রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

‘ সরকারি হাসপাতালে ফার্মাসিস্ট নিয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে ’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালসমূহে উপযুক্ত সংখ্যক ফার্মাসিস্ট নিয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংসদে প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) সংসদে প্রশ্নোত্তর পর্বে ঝিনাইদহ-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী দেশের সব সরকারি হাসপাতালে স্নাতক ফার্মাসিস্ট নিয়োগের প্রস্তাবের বিপরীতে স্বাস্থ্যমন্ত্রী এতথ্য জানান। 

স্বতন্ত্র সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘বিশ্বের সব উন্নত ও উন্নয়নশীল দেশের স্বাস্থ্য সেবায় ডাক্তার, নার্স এবং ফার্মাসিস্ট- এই তিনটি পেশাজীবী শ্রেণি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হাসপাতালে ওষুধের ক্রয়, সংরক্ষণ, বিতরণ এবং ওষুধের যথার্থ ব্যবহারের বিষয়ে পরামর্শ প্রদান একজন ফার্মাসিস্টের মূল দায়িত্ব। এ কারণেই হাসপাতালে স্নাতক ফার্মাসিস্ট নিয়োগ একান্ত অপরিহার্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সম্ভবত বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো সরকারি হাসপাতালে স্নাতক ফার্মাসিস্টদের জন্য কোনো পদও সৃষ্টি করা হয়নি। ফলে কোনো সরকারি হাসপাতালে স্নাতক ফার্মাসিস্ট নেই।

সংসদ সদস্য আরো বলেন, এর ফলে চিকিৎসা ব্যবস্থায় পেশাজীবী ফার্মাসিস্ট যে অবদান রাখতে পারতেন তা থেকে চিকিৎসক, নার্স এবং রোগী সম্পূর্ণরূপে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশের জনগণের স্বার্থে আধুনিক, গুণগত ও মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতে বাংলাদেশের হাসপাতালগুলোতে অবিলম্বে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত স্নাতক ফার্মাসিস্ট নিয়োগের প্রস্তাব করছি।

আরো পড়ুন: ‘অনুমতি পেলে দেশেই তৈরি হবে ডেঙ্গুর ভ্যাকসিন’

জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফার্মাসিস্টের ৩৭টি পদ রয়েছে। আর সরকারি হাসপাতালের জন্য ফার্মাসিস্টের ১০টি পদ করা হয়েছে। অচিরেই এসব পদ পূরণ করা হবে। এসময় সম্পূরক প্রশ্ন উত্থাপনকালে নাসের শাহরিয়ার জাহেদী উল্লেখ করেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, প্রতি ২০ শয্যার বিপরীতে একজন ফার্মাসিস্ট থাকা আবশ্যক। কিন্তু বাংলাদেশে মাত্র ১০টি পদ সৃজন করা হলেও এখনো কোনো ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে রোগীদের উপযুক্ত স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে।’

তিনি বলেন, বর্তমানে দেশে সরকারি হাসপাতালে ৬৬ হাজার শয্যা রয়েছে। এখন যদি প্রতি ৫০ শয্যার বিপরীতেও একজন ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হয়, তাতেও তিন হাজার ৩০০ জনের মতো ফার্মাসিস্ট দরকার। সেখানে মাত্র ১০ জন অত্যন্ত নগণ্য। এমন পরিস্থিতিতে সব হাসপাতালে ফার্মাসিস্ট নিয়োগে কমিটি গঠনের মতো কোনো উদ্যোগ নেওয়া হবে কি না তিনি জানতে চান।

এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী প্রস্তাবটি গ্রহণ করেন এবং নিজ দপ্তরে আলোচনা করে ফার্মাসিস্ট নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় কমিটি গঠন বা অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

এইচআ/ ওআ

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ফার্মাসিস্ট নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250