সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

পোশাক শ্রমিকদের মজুরি পুননির্ধারণে গঠিত মজুরি বোর্ড তাদের তৃতীয় সভা শুরু করেছে। আজ সোমবার সকালে সেগুনবাগিচায় সভাটি শুরু হয়। এ দিন মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব করবেন।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর নেতৃত্বে বোর্ডের ৬ সদস্য সভায় রয়েছেন।

গার্মেন্টস শিল্পের শ্রমিকগণের প্রতিনিধিত্বকারী সদস্য বাবুল আখতার ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, গার্মেন্টস শিল্পের মালিকগণের প্রতিনিধিত্বকারী সদস্য এবিএম সামছুদ্দিন, মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং বিশেষজ্ঞ প্রতিনিধি বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান সভায় উপস্থিত আছেন।

গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়েছিল।

এর আগে গত শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকার আশুলিয়ায় শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছিলেন, মালিকপক্ষ প্রস্তাব না দিলেও মজুরি নির্ধারণের প্রক্রিয়া থেমে থাকবে না। প্রচলিত শ্রম আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় নতুন মজুরি কাঠামো কার্যকরের সময়সীমা সম্পর্কে চেয়ারম্যান জানান, ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী, মজুরি নির্ধারণের জন্য বোর্ডের হাতে ছয় মাস সময় রয়েছে। সে হিসাবে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত মজুরি নির্ধারণের সুযোগ রয়েছে। তবে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই দ্রুততম সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করার বিষয়ে একমত হয়েছেন। তাদের প্রত্যাশা, আইনি সময়সীমার আগেই প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করা সম্ভব হবে।

বৈঠক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250