বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

‘কৃষ ৪’ নিয়ে আশা জাগানো বার্তা দিলেন হৃতিক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দর্শক-অনুরাগীদের মনে বেশ কয়েকবার আশা জাগানোর পরেও প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ। এবার আসন্ন এই প্রজেক্টকে ঘিরে আশা জাগানো বার্তা দিলেন অভিনেতা হৃতিক রোশন।

হৃতিক অভিনীত ‘কৃষ’ ছবিটি বেশ সাড়া ফেলেছিল। কয়েক বছর ধরেই আলোচনা চলছিল বহুল প্রতীক্ষিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’ নিয়ে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হৃতিক জানান,‘কৃষ ৪’ নিয়ে কাজ চলছে। তবে ছবির ব্যবসায়িক দিক ও চিত্রনাট্য বিশ্লেষণের মাঝখানে রয়েছেন নির্মাতারা। ফলে দর্শকদের আরও অপেক্ষা করতে হবে এই প্রজেক্টের জন্য।

আরো পড়ুন: ৪০টির মতো প্রেম করেছেন স্বস্তিকা!

এর আগে ছবির সঙ্গে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রযুক্তিগত কারণে এবং আর্থিক সংকটের জেরে আটকে রয়েছে আসন্ন এই প্রজেক্টের কাজ। এমনকি হৃতিকের বাবা ও পরিচালক রাকেশ রোশনও জানিয়েছিলেন, মূলত বাজেট সংকটের কারণেই নাকি ‘কৃষ ৪’ প্রজেক্ট নিয়ে এক পা এগিয়েও দুই পা পিছিয়ে আসছেন তারা। ‘কোই মিল গ্যায়া’, ‘কৃষ’ ও ‘কৃষ ৩’ এর বক্স অফিসের বিরাট সাফল্যের ধারা বজায় রাখতে হলে ‘কৃষ ৪’ ও বেশ বড় মাপেই বানাতে হবে। যার ফলেই ছবি নির্মাণের বাজেট বাবদ বড় একটা বাজেট নির্ধারণ করতে হবে।

তিনি আরও জানিয়েছিলেন, হলিউডের এক-একটা সুপারহিরো ছবির বাজেট থাকে ৫০০-৬০০ মিলিয়ন ডলার। সেখানে আমাদের ছবির সেই বাজেট ২০০-৩০০ কোটির বেশি নয়। তাহলে এই বাজেটে কীভাবে বড় মাপের ছবি তৈরি হবে! একই সঙ্গে বাচ্চারা আজকাল হলিউডের তৈরি সুপারহিরো মুভিগুলোর ওপরই বেশি ঝুঁকছে। সেক্ষেত্রে তাদের প্রত্যাশা এখন অন্য লেভেলে। তাইতো আমাদের এই প্রজেক্টটি নিয়ে একটু বেশি সময় নিতে হচ্ছে।

এসি/ আই. কে. জে/ 

হৃতিক ‘কৃষ ৪’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250