মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

মেসির পছন্দের গোলের শিল্পকর্ম নিলামে ২২ কোটি টাকায় বিক্রি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২০ পূর্বাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে ছবি অঙ্কনের জন্য পরিচিত তুর্কি বংশোদ্ভূত আমেরিকান শিল্পী রেফিক আনাদোল। আমেরিকায় নিজের নামেই একটি স্টুডিও বানিয়েছেন এআই ব্যবহার করে আঁকা ছবির জাদুঘর ‘ডেটাল্যান্ড’ এর এই সহ-প্রতিষ্ঠাতা। বিশ্বখ্যাত এই শিল্পী এআই প্রযুক্তির সহায়তায় লিওনেল মেসির পছন্দের গোল অবলম্বনে একটি ডিজিটাল শিল্পকর্ম তৈরি করেছেন, যার নাম ‘অ্যা গোল ইন লাইফ: মেসি x রেফিক আনাদোল’।

ব্রিটেনের নিলাম প্রতিষ্ঠান ‘ক্রিস্টিস’-এর নিলামে গতকাল বুধবার (২৩শে জুলাই) এই চিত্রকর্ম ১৮ লাখ ৭০ হাজারে ডলারে (প্রায় ২২ কোটি ৭৯ লাখ টাকা) বিক্রি হয়েছে। নিলাম প্রতিষ্ঠানটি অবশ্য ক্রেতার নাম প্রকাশ করেনি। ছবি বিক্রির টাকা ইন্টার মায়ামি ফাউন্ডেশনে দান করা হবে। ফাউন্ডেশনটি বিভিন্ন দাতব্য কাজে অর্থ ব্যয় করে থাকে। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, মেক্সিকো, এল সালভাদর, হন্ডুরাস ও হাইতিতে শিক্ষার প্রসারে ইউনিসেফের সঙ্গে যৌথ অংশীদারত্বে বিভিন্ন কর্মসূচি।

নিলামের আগে ‘দ্য অ্যাথলেটিক’-কে দেওয়া সাক্ষাৎকারে আনাদোল জানান, তার ইচ্ছা হলো এই শিল্পকর্ম যেন কোনো ব্যক্তির হাতে গিয়ে হারিয়ে না যায়। মানে, কোনো ব্যক্তির সংগ্রহশালাতে-ই যেন শুধু পড়ে না থাকে শিল্পকর্মটি। আনাদোলের যুক্তি, ‘এটা শুধু দুজন ব্যক্তির মাঝে সংযোগ নয়, এটা দুটি বিভাগের মাঝে সংলাপও। শিল্পীর সঙ্গে শিল্পীর সাক্ষাৎ নয়, খেলার সঙ্গে শিল্পের সাক্ষাৎ। এ কারণেই এটা এত সতেজ ও শক্তিশালী।’

জে.এস/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250