মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

সবচেয়ে বেশি ফাইবার থাকে এই ৫ ফলে!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৯ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন রোগের ঝুঁকি কমানো থেকে শুরু করে হজম ভালো করা এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখার জন্য ফাইবার বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু জানেন কি আপনার খাদ্যতালিকায় কিছু ফল যোগ করলে আপনি সুস্থ ও সক্রিয় থাকতে পারবেন। চলুন জেনে নিই এমন ৫ ফল সম্পর্কে যেগুলোতে ফাইবারের পরিমাণ বেশি।

পেঁপে

ফাইবার সমৃদ্ধ একটি ফল হলো পেঁপে। এই ফলে পাপাইন নামক একটি এনজাইম রয়েছে, যা হজমে সাহায্য করে। এই এনজাইম অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সকালের নাস্তায় পেঁপে রাখলে বেশি উপকার পাবেন।

কলা

কলা সহজেই পাওয়া যায় এবং ফাইবারের একটি দুর্দান্ত উৎস। একটি মাঝারি কলায় প্রায় ৩ গ্রাম ফাইবার থাকে। ফাইবার ছাড়াও কলা পটাশিয়াম সমৃদ্ধ। 

আরো পড়ুন : শুধু পানি দিয়েই হবে ত্বকচর্চা!

পেয়ারা

সহজলভ্য এবং সর্বোচ্চ ফাইবারযুক্ত ফলের মধ্যে একটি হলো পেয়ারা। একটি মাঝারি আকারের পেয়ারা ৫ গ্রাম পর্যন্ত ফাইবার সরবরাহ করতে পারে। পেয়ারা ভিটামিন সি সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পেয়ারা চিবিয়ে খেতে পারেন, এটি দিয়ে সালাদ তৈরি করেও খেতে পারেন। তবে জুস তৈরি করে খেলে ফাইবারের বড় অংশই বাদ পড়ে যাবে।

 আনারস

প্রচুর ফাইবার সমৃদ্ধ আরেকটি ফল হলো আনারস। এই ফলে থাকা ব্রোমেলাইন নামক এনজাইম হজমে সহায়তা করে এবং প্রদাহ কমায়। এই সুস্বাদু ফল কাঁচা, গ্রিল করে, সালাদের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে!

কমলা

কমলা ভিটামিন সি-এর জন্য পরিচিত, তবে এতে পর্যাপ্ত ফাইবারও থাকে। একটি মাঝারি আকারের কমলায় প্রায় ৩ গ্রাম ফাইবার থাকে। তাই নিয়মিত কমলা খাওয়ার অভ্যাস করুন।

এস/ আই.কে.জে

ফাইবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250