শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

চরম তাপমাত্রা বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এক গবেষণায় দেখা গেছে, প্রচণ্ড গরম আবহাওয়া বয়সের সঙ্গে সম্পর্কিত রোগের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে, ৫৬ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে।

ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষক ইউন ইয়ং চোই বলেছেন, ‘যেসব প্রবীণ বেশি গরমের মধ্যে বাস করেন, তাদের শরীরের বয়স তুলনামূলকভাবে ঠাণ্ডা অঞ্চলের মানুষের চেয়ে দ্রুত বাড়তে দেখা গেছে।’

‘নিও সায়েন্টিস্ট’ জানিয়েছে, চোই ও তার সহযোগীরা ২০০৬-’০৭ সালে সংগ্রহ করা ৩ হাজার ৬০০ মার্কিন নাগরিকের রক্তের নমুনার জিনগত তথ্য বিশ্লেষণ করেছেন। রক্ত সংগ্রহের সময় অংশগ্রহণকারীদের বয়স ছিল ৫৬ বা তারও বেশি।

গবেষকরা তিনটি অ্যাপিজেনেটিক ক্লক ব্যবহার করে অংশগ্রহণকারীদের জৈবিক বয়স নির্ধারণ করেছেন। অ্যাপিজেনেটিক ক্লক হলো এমন একটি পদ্ধতি, যেখানে ডিএনএতে উপস্থিত মিথাইল গ্রুপ নামক রাসায়নিক চিহ্নের পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়। এ পরিবর্তনগুলোর সঙ্গে বয়সজনিত রোগের সংযোগ রয়েছে।

গবেষকরা অংশগ্রহণকারীদের বাড়ির আশপাশের ছয় বছরের তাপমাত্রার তথ্যও বিশ্লেষণ করেন। দেখা গেছে, যেসব ব্যক্তি প্রায় ২০০ দিন বা তার বেশি ৩২.২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার সংস্পর্শে ছিলেন, তাদের জৈবিক বয়স ঠাণ্ডা আবহাওয়ার তুলনায় গড়ে ৩.৫ মাস বেশি ছিল।

হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক অস্টিন আর্জেন্টিয়ারি বলেন, ‘এ গবেষণা দেখিয়েছে, গরম আবহাওয়া জৈবিক বয়স বৃদ্ধির গতি বাড়াতে পারে।’

তাইওয়ান ও জার্মানির পূর্ববর্তী গবেষণাগুলোতেও চরম তাপমাত্রার সঙ্গে জৈবিক বয়স বৃদ্ধির সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। তবে এ গবেষণায় অংশগ্রহণকারীদের এয়ার কন্ডিশনার ব্যবহারের পরিমাণ বা কতক্ষণ তারা বাইরে কাটান, সেই বিষয়গুলো বিবেচনা করা হয়নি।

গবেষকরা বলছেন, চরম গরম আবহাওয়ার কারণে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন, তা শনাক্ত করা গেলে তাদের সুরক্ষায় নীতিনির্ধারকরা কার্যকর ব্যবস্থা নিতে পারবেন।

এইচ.এস/

তীব্র তাপপ্রবাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250