শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্ষুধা লাগলেই আমরা খাবার খুঁজি। না খাওয়ার আগ পর্যন্ত আমাদের ক্ষুধার অনুভূতি বাড়তে থাকে। গবেষকরা বলছেন, ক্ষুধার এ অনুভূতির সঙ্গে আয়ুষ্কালেরও একটি সম্পর্ক আছে। তাদের মতে, দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে তা আয়ু বাড়িয়ে দিতে পারে।

আমেরিকার মিশিগান ইউনিভার্সিটির একদল গবেষক চাঞ্চল্যকর এ তথ্য দিয়েছেন। একটি বিজ্ঞান সাময়িকীতে তাদের এ সম্পর্কিত গবেষণাপত্রটি প্রকাশিত হয়।

দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণাটি করতে গিয়ে গবেষকরা প্রাথমিকভাবে কিছু মাছিকে বেছে নিয়েছিলেন। পরে এসব মাছিকে খাবার না দিয়ে তারা ক্ষুধার্ত করে তোলেন।

গবেষণাটির সর্বশেষ ধাপে তারা দেখেন, ক্ষুধার্ত থাকার অনুভূতি মাছিদের মস্তিষ্কে এক ধরনের উদ্দীপনার সৃষ্টি করে। এ উদ্দীপনা তাদেরকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় বেঁচে থাকতে সহায়তা করেছে।

গবেষকদের পর্যবেক্ষণে দেখা গেছে, ক্ষুধার অনুভূতি মস্তিষ্কে কিছু রাসায়নিক পরিবর্তন নিয়ে আসে। এ পরিস্থিতি জিনের ওপর প্রভাব ফেলে বার্ধক্যের গতি কমিয়ে দেয়।

সরাসরি মানুষের ওপর বিষয়টি পরীক্ষা না করলেও গবেষকরা বলছেন, ক্ষুধার্ত মাছিদের মস্তিষ্কে যে পরিবর্তন দেখা গেছে, তা মানুষসহ অন্য প্রাণীদের ক্ষেত্রেও একই হতে পারে। 

এর আগে এক গবেষণায় দেখা গিয়েছিল, ক্যালরি গ্রহণে নিয়ন্ত্রণ আনলে অর্থাৎ কম ক্যালরি গ্রহণ করে আয়ুষ্কাল বাড়াতে পারে মানুষসহ অন্যান্য প্রাণী।

এইচ.এস/

গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250