শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী *** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন থেকে ঢাকায় আনার জন্য কাতার সরকারের কাছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স চেয়েছে সরকার। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মঙ্গলবার (২৯শে এপ্রিল) সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে।  

খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে ফেরার জন্য বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সপ্তাহে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেন। চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কামুক্ত নয়। 

তা সত্ত্বেও তিনি দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে দলের পক্ষ থেকে সরকারকে অনুরোধ করা হয়।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রীর জন্য এয়ার অ্যাম্বুলেন্স চেয়ে দোহায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে। মে মাসের শুরুতে খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাবনা আছে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া চিকিৎসার জন্য কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত ৮ই জানুয়ারি লন্ডনে যান। তিনি দীর্ঘদিন থেকে নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। লন্ডনের হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সেখানে বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন।

এইচ.এস/

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250