বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

‘সন্ত্রাসীরা ছদ্মবেশে মেয়েদের ওপর হামলা চালিয়েছে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

অন্যদের ওপর দোষ চাপাতে সন্ত্রাসীরা মেয়েদের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সোমবার (১৫ই জুলাই) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০০ শিক্ষার্থীর ওপর এই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তারা ছদ্মবেশে মেয়েদের ওপর হামলা করে অন্যদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে।  তারা সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’

শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে রাস্তায় নেমেছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার স্বার্থে নেমেছি।

তিনি আরও বলেন, আমরা সবসময় বলেছি, কোটার যৌক্তিক সংস্করণ চাই। আমরা আশা করছি, এর একটি যৌক্তিক সংস্কার হবে।

ছাত্রলীগ সভাপতি বলেন, যারা নৈরাজ্য করবে, রাজাকারদের তোষণ করার রাজনীতি বাস্তবায়নের চেষ্টা করবে, তাদেরকে মোকাবিলা করার জন্য সাংগঠনিক ও রাজনৈতিকভাবে প্রস্তুত রয়েছি।

ওআ/কেবি

কোটার বিরোধী আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250