সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

জীবিত থাকতে প্রশংসা করি না, চলে গেলেই যত আদিখ্যেতা: বাপ্পারাজ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের একটা অংশ প্রায়ই বলে থাকেন, ওই সময়টাই ভালো ছিল। ও থাকলে আজ সিনেমার এই অবস্থা দেখতে হতো না। আজ ওই নায়ক-নায়িকা কিংবা পরিচালক-প্রযোজক থাকলে এরা কখনোই সুযোগ পেত না—এমন কথাও শোনা যায়।

এই ‘ট্রেন্ড’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ। যেখানে মনে করা হয়, কোনো তারকার অনুপস্থিতির কারণেই অন্যদের উত্থান ঘটেছে বা শিল্পের ক্ষতি হয়েছে। নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন তিনি।

পোস্টে বাপ্পারাজ বর্তমান এই ট্রেন্ডের সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, চলচ্চিত্রের মানুষ জীবিত অবস্থায় গুণীজনদের সম্মান করতে কুণ্ঠাবোধ করে, অথচ মৃত্যুর পরেই আদিখ্যেতা দেখায়।

চিত্রনায়ক বাপ্পারাজ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, কাউকে কিছু জিজ্ঞেস করলেই, বলে, ও নেই বলেই, এর উত্থান হয়েছে, ও থাকলে আসতে পারত না। ও নেই বলেই, চলচ্চিত্রের আজ দুরবস্থা। একটা জিনিস বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না। ও থাকা অবস্থাতেই ওর অবস্থা পড়তির দিকে ছিল, ও থাকা অবস্থাতেই চলচ্চিত্রের খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছিল।’

বাপ্পারাজ আরও লিখেছেন, ‘আমরা মানুষ জীবিত থাকতে তার প্রশংসাও করি না, সম্মান দিতেও কুণ্ঠিত হই। চলে গেলেই যত ভালোবাসা, আদিখ্যেতা।’

এই মন্তব্যের মাধ্যমে বাপ্পারাজ প্রয়াত কোনো তারকার জনপ্রিয়তাকে বেশি মহিমান্বিত করার ব্যাপার এবং জীবিত শিল্পীদের প্রতি সম্মান না জানানোর সংস্কৃতির দিকেই আঙুল তুলেছেন।

বাপ্পারাজের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, কিন্তু তার এই কড়া বার্তা বর্তমান চলচ্চিত্র অঙ্গনের অকারণ সমালোচনায় মুখর থাকা অংশের দিকে ইঙ্গিত, তা স্পষ্ট।

জে.এস/

বাপ্পারাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250