শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ *** স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে যা গন্ডগোল, তা কোর্টে নির্ধারণ হবে: স্বাস্থ্যমন্ত্রী *** মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: এমপির সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে যা বলল ডিএমপি *** জাসদের কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক নেতা-কর্মী আটক *** জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক *** মিরপুরে স্বাস্থ্যসেবাকেন্দ্রের গেটে ত্রিপল টানিয়ে চলছে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা *** স্বাস্থ্যসেবাকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি ছিল কি না, তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার *** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

গণমাধ্যমে খবর প্রকাশ, আত্মসাতের টাকা ফেরত দিলেন সেই ইউএনও!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলার সাবেক ইউএনও মো. জাহিদুল ইসলাম কাজ না করে প্রকল্পের ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। জাতীয় একটি দৈনিকে তার এই দুর্নীতির সংবাদ প্রকাশের পর সেই টাকা ফেরত দিয়েছেন তিনি।

সোমবার (৮ই জুলাই) সকাল থেকে সেই প্রকল্পের কাজ শুরু হয়েছে। 

জানা গেছে, সংবাদ প্রকাশের পর পাবনার সাঁথিয়া উপজেলায় বদলি হওয়া শরণখোলার সাবেক ইউএনও জাহিদুল ইসলাম আত্মসাৎকৃত টাকা ফেরত পাঠিয়েছেন। সেই টাকায় উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারের টোলশেড মেরামত ও সাউথখালী ইউনিয়নের ড্রেন নির্মাণের কাজ করা হচ্ছে। তবে কে এই কাজ করাচ্ছেন বা কে তদারকি করছেন সে ব্যাপারে প্রশাসন বা ঠিকাদার কেউই মুখ খুলছেন না।

সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শরণখোলায় থাকাকালীন ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় হাটবাজার রক্ষণাবেক্ষণের রাজস্ব খাতের ২৫ লাখ ৭০ হাজার টাকায় চারটি প্রকল্প গ্রহণ করেছিলেন। প্রকল্পগুলোর মধ্যে রায়েন্দা ইউনিয়নের রায়েন্দা বাজারের সবজি মার্কেটের নতুন টোলশেড নির্মাণের জন্য ১৫ লাখ ৭০ হাজার টাকার দুটি প্রকল্প এবং খোন্তাকাটা ইউনিয়নের খোন্তাকাটা বাজারের ড্রেন নির্মাণে পাঁচ লাখ টাকা ও সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারের ড্রেন নির্মাণে পাঁচ লাখ টাকার প্রকল্প।

আরো পড়ুন: ৮২ মণ জব্দ মাছ বিতরণ হলো এতিমখানায়, পেলেন অসহায়রাও 

পরে খোন্তাকাটা ইউনিয়নের ড্রেন নির্মাণের প্রকল্পটি গোপনে বাতিল করে সমপরিমাণ অর্থে ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারের দুটি টোলশেড মেরামতের আলাদা প্রকল্প তৈরি করেন। এরপর চলতি বছরের ১৫ই জানুয়ারি হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ইউএনও জাহিদুল ইসলাম একাই স্বাক্ষর করে রেজুলেশন তৈরি করে ওই প্রকল্প অনুমোদন দেখান। পরে দুটি প্রকল্পের ১০ লাখ টাকা কাজ না করেই উত্তোলন করে নিয়ে যান।

সোমবার দুপুরে সরেজমিনে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারে গিয়ে দেখা যায়, দুটি টোলশেডের নষ্ট পিলারে সিমেন্ট-বালুর প্রলেপ দিচ্ছেন নির্মাণ শ্রমিকরা। আরেকটি টোলশেডের পুরোনো টিন খুলে ফেলা হয়েছে।

হঠাৎ করে কাজ শুরু হওয়ার বিষয়ে জানতে চাইলে টোলশেডের পাশের ব্যবসায়ী কামাল মুন্সী ও সঞ্জয় গাইন গণমাধ্যমকে বলেন, সকাল থেকে দেখছি কাজ চলছে। কে করাচ্ছে তা জানি না।

নির্মাণমিস্ত্রি মো. আলামীন গণমাধ্যমকে বলেন, আমাদেরকে ফয়সাল নামে একজন সাব ঠিকাদার কাজ করার জন্য চুক্তি করেছেন। তবে নির্মাণমিস্ত্রি আলামীনের মাধ্যমে ফয়সাল নামের ওই সাব ঠিকাদারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে সংবাদের মাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি তিনি।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন গণমাধ্যমকে বলেন, কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ করলে ইউএনও জাহিদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এইচআ/ আই.কে.জে/ 

ইউএনও আত্মসাৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

পুলিশ পরিচয়ে ছেলের কণ্ঠ নকল, বাবার কাছ থেকে টাকা হাতিয়ে গ্রেপ্তার ২

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে যা গন্ডগোল, তা কোর্টে নির্ধারণ হবে: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: এমপির সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে যা বলল ডিএমপি

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250