শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিলামে কমলার কেজি সাড়ে ১০ টাকা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চট্টগ্রাম কাস্টমসে প্রতি কেজি কমলার দাম উঠেছে ১০ টাকা ৫৪ পয়সা। চট্টগ্রাম কাস্টমসের প্রকাশ্য নিলামে ৫২ হাজার ২শ কেজি কমলার একটি চালানের দাম উঠে ৫ লাখ ৫০ হাজার টাকা। চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখায় সোমবার এ নিলাম হয়।

নগরীর আশরাফ আলী রোডের প্রতিষ্ঠান মেসার্স মঈনুদ্দিন জাবেদ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ এ নিলাম দর ডাকে। চালানটির সংরক্ষিত মূল্য ধরা ছিল ৪৭ লাখ ২৪ হাজার ৬৫২ টাকা।

একই দিন ৩০ লাখ ৪ হাজার ৪৩৬ টাকার আদার একটি চালানের দাম উঠছে ৫ লাখ ৬৫ হাজার টাকা। ২২ হাজার ৩১২ কেজির এক কনটেইনার আদার ওই চালানের সর্বোচ্চ দর ডাকে নগরীর এ কে খান গেট এলাকার প্রতিষ্ঠান মদিনা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এতে প্রতি কেজি আদার সর্বোচ্চ দর উঠে ২৫ টাকা ৩২ পয়সা।

কাস্টমস সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, আমদানিকারক খালাস না নেওয়ায় পচনশীল পণ্য হিসেবে কমলা, আদাসহ কিছু জুস নিলামে তোলা হয়। ৭২ লাখ ৪৭ হাজার ৮৭৬ টাকার ৩ হাজার ৪২২ লিটার জুসের একটি চালানের সর্বোচ্চ দর উঠে ১ লাখ ২০ হাজার টাকা। নগরীর স্টেশন রোডের প্রতিষ্ঠান রফিক অ্যান্ড ব্রাদার্স এই দর প্রস্তাব করেন। এসব জুসের মধ্যে রয়েছে ২৯২ লিটার পাইনাপেল জুস (১ লিটারের বোতল), ৮৪২ লিটার ম্যাঙ্গো জুস (২৫০ মিলি লিটারের বোতল), ৫৯২ লিটার অ্যাপল জুস (১ লিটারের বোতল), ৪২২ লিটার স্ট্রবেরি এন্ড বানানা জুস (২৫০ মিলি লিটারের বোতল), ৬৯৮ লিটার পেয়ারার জুস (২৫০ মিলি লিটারের বোতল) এবং ৫৭৬ লিটার ম্যাঙ্গো জুস (১ লিটারের বোতল)।

চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম গণমাধ্যমকে  বলেন, আমদানিকারকরা নিয়ম অনুযায়ী খালাস না নেওয়ায় বন্দরের জটলা কমাতে কিছু পণ্যশীল পণ্য নিলামে তোলা হয়েছে। তন্মধ্যে কমলা, ফলের জুস, আদার একটি চালান রয়েছে। সোমবার বিডাররা নিলামে অংশ নিয়েছে। নিলাম নিষ্পত্তির একটি কমিটি রয়েছে। কাস্টমস নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

ওআ/কেবি


কাস্টমস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250