শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রিয়জনের মন ভালো হবে যা করলে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

দৈনন্দিন নানা ঘটনার প্রভাব পড়ে আমাদের ব্যক্তিগত জীবনে। ফলে কখনো কখনো মন খারাপ কিংবা প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতেই পারে। আর এসব কারণে আপনার প্রিয়জনও হয়তো আপনার সঙ্গে অভিমান করে বসেন।

আপনার কোনো ব্যবহার কিংবা কথাবার্তার কারণেও মন খারাপ হতে পারে প্রিয়জনের। তখন আপনার উচিত প্রিয়জনের মন ভালো করা। তবে কীভাবে প্রিয়জনের মন ভালো করবেন? জেনে নিন ৭ উপায়-

১. সঙ্গীর মন ভালো করতে তাকে নিতে পারেন প্রিয় কোনো রেস্টুরেন্টে। প্রিয় খাবার খেলে কার না মন ভালো হয়ে যায়? খাওয়ার পাশাপাশি প্রিয়জনের সঙ্গে গল্পে মেতে উঠুন। দেখবেন তার মন ভালো হয়ে যাবে মুহূর্তেই।

২. একটি ছোট্ট উপহারও মন খারাপ ভালো করে দিতে পারে। উপহার পেলে কার না মন ভালো হয়? প্রিয়জনের মন খারাপ থাকলে তাকে খুশি করতে ছোট্ট কোনো উপহার দিন। দেখবেন মন ভালো হয়ে যাবে তার।

আরো পড়ুন : ভালোবাসা দিবসে প্রিয় মানুষটিকে যে উপহার দিতে পারেন

৩. সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়জনকে নিয়ে ভালো কিছু লিখুন। এটি হতে পারে নিজেদের মজার কোনো ঘটনা, রোমান্টিক কিংবা মধুর স্মৃতি। এর মাধ্যমে তার প্রতি আপনার ভালোবাসা জানান। দেখবেন আপনার প্রিয় মানুষটি মনে মনে খুব খুশি হবেন।

৪. প্রশংসা শুনতে কার না ভালো লাগে? প্রশংসার মাধ্যমে কঠিন মনকেও নরম করে তোলা যায়। তাই প্রিয়জনের মন খারাপ থাকলে তার প্রশংসা করুন। দেখবেন এক সময় ঠিকই তার মন খারাপ দূর হয়ে যাবে।

৫. প্রিয়জনের মন কেন খারাপ সে বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করুন। কারণ মনে পুষে রাখতে সমস্যার সমাধান হবে না। তাই প্রিয়জনের সঙ্গে সমস্যা বিষয় নিয়ে আলোচনা করুন।

দু’জন মিলে আলোচনা করুন সমস্যা কীভাবে সমাধান করা সম্ভব। সমস্যার কথা শেয়ার করলে তার মন আপনাআপনিই ভালো হয়ে যাবে।

এস/এসি

মন প্রিয়জন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250