সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

বাড়ছে কদবেল গাছের কদর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

এক সময় অযত্নে-অবহেলায় বেল গাছ বেড়ে উঠলেও এখন এ গাছের নিয়মিত পরিচর্যা করছেন চাষিরা। কদবেলের কদর ছোট-বড় সবার কাছেই সমান। কদবেলের চাহিদা থাকায় অর্থকরি ফসল হিসেবে দেশের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়েছে। 

অবহেলায়-অযত্নে বেড়ে উঠা কদবেল গাছ অনেক পরিবারের কাছে এখন স্বপ্ন। আবহাওয়া ও মাটির গুণাগুণ উপযোগী হওয়ায় সারাদেশের তুলনায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় বেলগাছ বেশি। একটি বড় বেলগাছের বেল বিক্রি করে বছরে কমপক্ষে ১০ থেকে ১২ হাজার টাকা আয় করা যায় বলে বেলগাছ রোপণের দিকে ঝুঁকছেন অনেকেই।

আরো পড়ুন: বেবি তরমুজ চাষ করে ৩৫ হাজার টাকা খরচে আয় দেড় লাখ

কদবেলের গাছ এ দুই উপজেলার সবগুলো গ্রামেই। এখানকার একটি বেল গাছে অনেক বেল ধরে থাকে। সারাদেশে কদবেলের চাহিদা থাকায় স্থানীয় ব্যবসায়ীরা দোহার-নবাবগঞ্জ থেকে বেল সংগ্রহ করে সারাদেশে সরবরাহ করে থাকেন। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বেল। আগস্ট থেকে অক্টোবর এই তিন মাস গাছ থেকে পাকা ও আধাপাকা বেল পেড়ে বাজারজাত করা হয়। নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা, সাদাপুর ও হয়রতপুর ও দোহার উপজেলার পালামগঞ্জ, শিলাকোঠা, গাজীকান্দা এলাকার লোকজনই দীর্ঘদিন ধরে বেল ব্যবসার সাথে সম্পৃক্ত।

পালামগঞ্জ ফুলতলার এক বেল ব্যবসায়ী জানান, বংশপরম্পরায় এ পেশার সাথে তিনি সম্পৃক্ত। এ বছর তিনি ২৫টির মতো বেলগাছ কিনেছেন। অধিকাংশ বেল বিক্রি হয়ে গেছে। প্রতি বস্তা বেল ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলার হয়রতপুর এলাকার আরেক ব্যবসায়ী জানান, আবহাওয়া অনুকূল থাকায় এ বছর বেলের ফলন ভালো হয়েছে। তবে গত বছরের তুলনায় পাইকারি বাজারে দাম পড়ে যাওয়ার এ বছর বেল বিক্রি করে আয় হচ্ছে না। কদবেলের পাইকারি বাজার যাত্রাবাড়িতে। বেল বিক্রি করতে প্রতিদিন ভোর বেলায় পিকআপভ্যানে করে বেল নিয়ে যাত্রাবাড়িতে যান ব্যবসায়ীরা। গাছ থেকে বেল পাড়ার পর এক সপ্তাহ রোদে শুকিয়ে তখন বস্তাবন্দী করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান। অন্যান্য ফলে ক্যামিকেল মেশানো হলেও এখনো বিষমুক্ত ফল বেল।

এসি/ আই.কে.জে/



স্বপ্ন কদবেল গাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250