সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

সেলেনা গোমেজের বিয়ের তারিখ ফাঁস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফাঁস হয়ে গেল সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের বিয়ের তারিখ। দীর্ঘদিনের প্রেমিক সংগীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্কোকে আগামী সেপ্টেম্বর মাসে বিয়ে করতে যাচ্ছেন তিনি। ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোর একটি ভেন্যুতে দুই দিনব্যাপী চলবে বিয়ের আয়োজন। এরই মধ্যে অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেলেনা ও ব্ল্যাঙ্কোর পরিবারের সদস্য ও ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরা। তালিকায় রয়েছে টেইলর সুইফট ও তার প্রেমিক ট্রাভিস কেলসি, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিনেমার কলাকুশলী, ব্ল্যাঙ্কোর সহকর্মীসহ অনেকে।

উইকেন্ডে হবে এই অনুষ্ঠান। যেহেতু দুই দিনের অনুষ্ঠান, তাই রাত্রিযাপনের জন্য ব্যাগপত্র নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে অতিথিদের। ২০২৩ সালের জুনে প্রেমের সম্পর্কে জড়ান সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। ওই বছরের ডিসেম্বরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এক বছরের মাথায় গত বছরের ডিসেম্বরে বাগদান সারেন তারা।

জে.এস/

সেলেনা গোমেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250