শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

ইবতেদায়ি শিক্ষকদের বেতন বাড়লো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক এবং সহকারী ও জুনিয়র শিক্ষকদের মাসিক অনুদান (এমপিও) বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ১৩ই আগস্ট মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষকের মাসিক অনুদান দুই হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার ৫০০ টাকা এবং সহকারী ও জুনিয়র শিক্ষকের মাসিক অনুদান ২ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার ৩০০ টাকা শর্তসাপেক্ষে উন্নীতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

আরও পড়ুন: ফের বাড়লো একাদশে ভর্তির সময়

চিঠিতে আরও বলা হয়, শুধু কর্মরত শিক্ষকদের এ অনুদান দিতে হবে এবং এ অনুদান দিতে সরকারের যাবতীয় আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।

গত ৩১শে জুলাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট শাখার সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিলের স্বাক্ষরিত বেতন বাড়ানোর আদেশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এসি/কেবি








ইবতেদায়ি শিক্ষক বেতন বাড়ল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250