শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

ফের বাড়লো একাদশে ভর্তির সময়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বশেষ ধাপে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আজ, যা চলবে আগামী ১৮ই আগস্ট রাত ১০টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৫ই আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে শূন্য আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলো এবং একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে রয়েছে। সেই নির্দেশিকা মেনে আবেদন করতে বলা হয়েছে।

শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষরা সময় বাড়ানোর আবেদন করায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।  আগামী ২১শে আগস্ট এ ধাপে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে। ২২-২৪শে আগস্ট পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন শেষে ২৫শে আগস্ট কলেজে চূড়ান্ত ভর্তি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনো শিক্ষার্থীকে একাদশ শ্রেণিতে ভর্তি করা হবে না। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা হলো।

ওআ/কেবি


একাদশে ভর্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250