মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ স্থাপনে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ স্থাপনে বাংলাদেশকে সহযোগিতা দিতে আগ্রহী ফ্রান্স বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। এ স্যাটেলাইটের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহযোগিতা দিতে চায় ফ্রান্স।

বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এমন আগ্রহের কথা জানান ফ্রান্সের রাষ্ট্রদূত।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তাকে অভিনন্দন জানিয়েছি। আমাদের উভয়পক্ষের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেছি। দুই দেশের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে সংস্কৃতি বিনিময়, সামরিক খাত, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

আরো পড়ুন: উবার বাংলাদেশের প্রথম নারী কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল

মাসদুপুই বলেন, এয়ারবাস ক্র‍য় ও সামরিক খাতে সহযোগিতা বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের শিক্ষাখাতে সহযোগিতা দিতেও প্রস্তুত ফ্রান্স। বিশেষ করে তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করতে আগ্রহী।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে ঢাকা সফর করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো । তার সফরে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্যাটেলাইটের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে এ বিষয়ে বাংলাদেশ এখনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি।

এইচআ/  আই.কে.জে/

সহযোগিতা ফ্রান্স-বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট ম্যারি মাসদুপুই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250