সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

ব্যথা হাতে, চিকিৎসক বললেন পায়ের এক্স-রে করাতে!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ব্যথা হাতে, আর চিকিৎসক প্রেসক্রিপশনে লিখলেন পায়ের ডিজিটাল এক্স-রে করাতে! তখন রোগী বিষয়টি লক্ষই করেননি। এক্স-রে রুমে গেলে টেকনিশিয়ান রোগীর পা ধরে টানাটানি করেন পায়ের এক্স-রে করতে।  রোগী এ নিয়ে আপত্তি তুললে টেকনিশিয়ান জানান, প্রেসক্রিপশন অনুযায়ী হাত নয়, হাঁটুর এক্স রে করানোর কথা লেখা আছে। এ নিয়ে রোগীর আপত্তিতে শেষ পর্যন্ত  নতুন করে প্রেসক্রিপশন করিয়ে তার হাতে এক্স-রে করানো হয়। 

প্রেসক্রিপশন বিভ্রাটের এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের একটি সরকারি হাসপাতালে। 

আরো পড়ুন : যে দেশের এক প্রান্তে যখন রাত, অন্য প্রান্তে তখন দিন!

ভুক্তভোগী ওই ব্যক্তির নাম কৌশিক চট্টোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গের জামালপুর থানার আঝাপুর গ্রামের বাসিন্দা। হাতে ব্যথা নিয়ে কৌশিক গত বুধবার রাতে স্থানীয় একটি সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যান। 

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা দেবাশিস বালা ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘এখনও লিখিত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া ওই সময় জরুরি বিভাগে যে চিকিৎসক দায়িত্বে ছিলেন, তার কাছ থেকেও বিষয়টি জানতে হবে। সঠিক কী ঘটেছিল, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র :  সংবাদ প্রতিদিন

এস/ আই.কে.জে/

চিকিৎসক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250