বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

অন্য নারীতে আসক্ত অভিষেক, দূরত্ব ঐশ্বরিয়ার সঙ্গে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

লম্বা সময় ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন চর্চায় আছে। অভিষেক ও ঐশ্বরিয়ার পথ বেঁকে যাচ্ছে দুদিকে। এবার জানা গেলো নতুন খবর। অন্য নারীতে ঝুঁকেছেন অভিষেক। সেকারণেই বিচ্ছেদের ডামাডোল রাই সুন্দরীর সঙ্গে। এমন গুঞ্জন বি-টাউনে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শোনা যাচ্ছে, অভিষেকের জীবনে নাকি অন্য নারী এসেছেন। তিনি অভিনেত্রী নিমরত কৌর। তার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি সংসারে অশান্তি। 

নিমরত কৌরের সঙ্গে ‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক। তবে এ ছবির শুটিং থেকেই মন দেওয়া নেওয়ার শুরু? ভেসে বেড়াচ্ছে প্রশ্ন। এসব অবশ্য মুখ খোলেননি অভিষেক, ঐশ্বরিয়া বা নিমরত। তাদের ঘনিষ্ঠরাও আছেন মুখে তালা দিয়ে। 

আরও পড়ুন: এবার শাকিবের সঙ্গী হচ্ছেন পূর্ণিমা-শ্রাবন্তী

তবে সেসবের ধার ধারছেন না নেটাগরিকরা। তারা নিজেদের মতো মন্তব্য করছেন। কেউ সত্য বলে ধরে নিচ্ছেন আবার কেউ গুজব বলে অভিহিত করছেন।

২০০৭ সালে বচ্চন পরিবারের বউ হন ঐশ্বরিয়া। প্রথম দিন থেকেই স্বামী অভিষেকের পদবি জুড়েছেন নিজের নামের সঙ্গে। হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রায় দেড় দশক কেটে গেছে তাদের দাম্পত্যের। আজকাল মিলনের চেয়ে বিচ্ছেদের গুঞ্জন বেশি শক্তিশালী সেখানে। ক্রমশ পাল্টাচ্ছে রঙ। 

এসি/কেবি


অভিষেক-ঐশ্বরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250