সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি

প্যান্ট ছাড়াই কনসার্টে গায়িকা! অতঃপর যা ঘটলো

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা পান সুনিধি। এরপর এখনও ২১ বছর ধরে টানা বলিউডের প্রথম সারির প্লেব্যাক গায়িকা সুনিধি।

সম্প্রতি ভারতের দুর্গাপুরে একটি কনসার্ট ছিল সুনিধি চৌহানের। সেখানে তিনি যে পোশাক পরে পারফর্ম করেছেন সেটার জন্য রীতিমতো কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে করা হচ্ছে কুরুচিপূর্ণ আক্রমণ।

সুনিধি চৌহানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেটার মন্তব্য ঘরে দৃশ্যমান হয় শুধু সুনিধিকে নিয়ে কটাক্ষ ও কাটাছেঁড়া মন্তব্য।

ভিডিওতে দেখা যায়, এদিন দুর্গাপুর থেকে একটি লাইভ করা হয়। সেখানে কমলা রঙের একটি লং টিশার্ট পরে আছেন সুনিধি। সঙ্গে কালো হাফপ্যান্ট। তবে সেটা টিশার্টের নিচে প্রায় ঢেকে গিয়েছে। মনে হচ্ছে প্যান্ট ছাড়াই গান গাইছে এই শিল্পী। আর সেটার কারণেই আক্রমণ করা হয়েছে গায়িকাকে।

এক ব্যক্তি লেখেন, 'কেউ প্যান্ট কিনে দাও ওকে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এ বাবা তাড়াহুড়োয় প্যান্ট পরতে ভুলে গেছে!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কোনও সন্দেহ নেই উনি একজন ভালো গায়িকা। কিন্তু পোশাকের রুচি এত খারাপ কেন?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এদের প্রোগ্রাম দেখা বন্ধ করুন। কী নির্লজ্জ।

এই ধরনের মন্তব্যের বিরোধিতাও করেছেন অনেকে। এক ব্যক্তি লেখেন, 'যারা কমেন্ট করছে তাদের মধ্যে ৯০ শতাংশ এই গানেই পার্টিতে এর থেকেও ছোট ড্রেসে লাফালাফি করবে।'

উল্লেখ্য, ভার্সেটাইল গায়িকা সুনিধি হিন্দি, ইংরেজির পাশাপাশি তামিল, তেলুগু, পাঞ্জাবি, কন্নড়, মারাঠি ছবির জন্যও গান গেয়েছেন। পাকিস্তানের ব্যান্ড ‘জুনুন’-এর সঙ্গেও গান গেয়েছেন তিনি।

গানের সঙ্গে অভিনয়ও করেছেন সুনিধি। নায়িকা হিসেবে তাকে না দেখা গেলেও বেশ কয়েকটি বলিউড ছবিতে ক্যামিও করেছেন সুনিধি। ‘বস এক পাল’, ‘ভূত’, ‘খুবসুরাত’ সেগুলির অন্যতম।

ওআ/কেবি

গায়িকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250