সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

উপজেলা পর্যায়ে ২৪ টাকা কেজি দরে আটা বিক্রি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি

খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমের (ওএমএস) পাশাপাশি আলাদাভাবে বিক্রয়কেন্দ্রগুলোতে ২৪ টাকা দরে আটা বিক্রি করবে সরকার। আগামী ১লা সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রতি কর্মদিবসের প্রতিটি উপজেলার বিক্রয়কেন্দ্রে এক টন করে আটা বরাদ্দ দেওয়া হবে। আজ মঙ্গলবার (২৬শে আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প-আয়ের জনগোষ্ঠীর সুলভমূল্যে খাদ্যপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। বর্তমানে সারাদেশে (সিটি করপোরেশন, শ্রমঘন জেলা, উপজেলা, জেলা সদর পৌরসভা) ওএমএস কার্যক্রম চলছে।

টিসিবির তথ্য অনুসারে, বর্তমানে রাজধানীসহ বিভিন্ন বাজারে প্রতিকেজি খোলা আটা বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকা কেজি। সে হিসেবে প্রতিকেজি আটায় ২০ টাকা সাশ্রয় হবে।

বর্তমানে ওএমএসের পাশাপাশি টিসিবির মাধ্যমে খাদ্য মন্ত্রণালয় ৩০ টাকা কেজির দরে ৫ কেজি করে চাল বিক্রি করছে।

জে.এস/

খাদ্য মন্ত্রণালয় আটা ওএমএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250