সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

আদিবাসী দিবসের নাটকে মণিপুরি মেয়ে জয়ার গল্প

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৫

#

‘জয়া’ নাটকে জয়া চরিত্রে জ্যোতি সিনহা। ছবি: সংগৃহীত

আগামীকাল শনিবার, ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ই আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে নাটক ‘জয়া’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন শুভাশিস সিনহা।

নাটকের গল্প তৈরি হয়েছে মূল চরিত্র জয়াকে ঘিরে। মৃত্যুপথযাত্রী মায়ের কাছে জয়া জানতে পারে তার আসল পরিচয়। শহরে বড় হওয়া জয়া একজন মণিপুরি কন্যা। সেই পরিচয় আর শেকড়ের সন্ধানে জয়া একদিন রওনা হয় মণিপুরিপাড়ায়। আবিষ্কার করে পালাকার কানাইকে, প্রকাশ হতে থাকে এক বিষাদ ও মায়ামাখা জীবনের ছবি। বলা না-বলার গোপন বেদনায় বিহ্বল জয়া।

এমন গল্প নিয়ে নির্মিত নাটকটিতে জয়ার ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা। পালাকার কানাইয়ের ভূমিকায় গৌরহরি চ্যাটার্জি। আরও আছেন নির্মল কুমার সিনহা, অঞ্জনা সিনহা, সজলকান্তি সিংহ, স্বর্ণালি শর্মা, চয়ন, সমরজিৎ, শাশ্বতীসহ মণিপুরি থিয়েটার ও মণিপুরি সম্প্রদায়ের একদল অভিনয়শিল্পী।

নাটকটি প্রযোজনা করেছেন উত্তম কুমার সিংহ। চিত্রগ্রহণে ছিলেন আবিদ মল্লিক, শিল্প নির্দেশক সজলকান্তি সিংহ, সংগীতে শর্মিলা সিনহা, সম্পাদনায় ফয়সাল নিপুণ এবং সহকারী পরিচালনায় জন উইলিয়াম।

জে.এস/

নাটক বিশ্ব আদিবাসী দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250