শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

আজ তারেক রহমানের বাসায় যাবেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৫

#

লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসার পর আজ শুক্রবার (২৪শে জানুয়ারি) ছেলে তারেক রহমানের বাসায় নেয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, হাসপাতালের ছাড়পত্র পেলে স্থানীয় সময় শুক্রবার রাত ৯টায় তারেক রহমানের বাসায় নেয়া হবে খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন আরও জানান, এ বিষয়ে আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া। লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা।

আই.কে.জে/      


খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250